Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৪৩ ওয়াসাল্লাম শত্রুর বিরুদ্ধে যুদ্ধের আহবান জানাইবার উদ্দেশ্যে বিভিন্ন গোত্র ও মক্কাবাসীদের নিকট লোক প্রেরণ করিলেন! হযরত বুরাইদাহ ইবনে হুসাইব (রাঃ)কে আসলাম গোত্রের নিকট প্রেরণ করিলেন এবং তাহাকে ফুরা” নামক বস্তি পর্যন্ত যাওয়ার নির্দেশ দিলেন। হযরত আবু রুহুম গিফারী (রাঃ)কে তাহার নিজ কাওমের নিকট প্রেরণ করিলেন এবং তাহাদিগকে নিজ এলাকায় সমবেত করিবার আদেশ দিলেন। হযরত আবু ওয়াকেদ লাইসী রোঃ)কে তাহার নিজ কাওমের নিকট প্রেরণ করিলেন। হযরত আবু জাপ্দ যামরী রোঃ)কে সমুদ্র তীরবর্তী তাহার নিজ কাওমের নিকট প্রেরণ করিলেন। হযরত রাফে" ইবনে মাকীস রোঃ) ও হযরত জুন্দুব ইবনে মাকীস (োঃ)কে জূহাইনা গোত্রের নিকট প্রেরণ করিলেন। হযরত নুআইম ইবনে মাসউদ (োঃ)কে আশজা” গোত্রের নিকট ও বনু কা'ব ইবনে আমর গোত্রের নিকট হযরত বুদাইল ইবনে ওরকা, হযরত আমর ইবনে সালিম ও হযরত বশীর ইবনে সুফিয়ান (রাঃ)কে প্রেরণ করিলেন। কয়েকজন সাহাবাকে সুলাইম গোত্রের নিকট প্রেরণ করিলেন। তাহাদের মধ্যে হযরত আব্বাস ইবনে মিরদাস রোঃ)ও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদিগকে জিহাদে যাওয়ার জন্য- উৎসাহিত করিলেন এবং তাহাদিগকে আল্লাহর রাস্তায় খরচ করার আদেশ করিলেন। সাহাবা (রোঃ)ও দিল খুলিয়া প্রচুর পরিমাণে খরচ করিলেন। সর্বপ্রথম হযরত আবু বকর (রাঃ) তাহার সমুদয় সম্পদ, যাহার পরিমাণ চার হাজার দিরহাম ছিল, লইয়া হাজির হইলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কিছু রাখিয়া আসিয়াছ কি? হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আল্লাহ ও তীহার রাসূল (কে ঘরে রাখিয়া আসিয়াছি)। তারপর হযরত ওমর (রাঃ) তাহার অর্ধেক সম্পদ লইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকেও জিজ্ঞাসা করিলেন, তুমি নিজের পরিবারের জন্য কিছু রাখিয়া আসিয়াছ ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।