Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৪১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইবার প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন। এমন সময় একদিন তিনি (মুনাফিক) যাদ্দ ইবনে কায়েসকে বলিলেন, হে যাদ্দ, তোমার কি বনুল আসফার এর (অর্থাৎ রোমীয়দের) সহিত যুদ্ধে যাইবার ইচ্ছা আছে? সে বলিল, ইয়া রাসূলাল্লাহ, আমাকে এখানেই থাকিতে অনুমতি দিন। আমাকে ফেৎ্নায় ফেলিবেন না। কারণ আমার কাওমের লোকেরা জানে যে, আমার ন্যায় মেয়েদের প্রতি দুর্বল আর কেহ নাই। অতএব আমার ভয় হয় যে, বনুল আসফার (অর্থাৎ রোম)এর মেয়েদের দেখিয়া আমি হয়ত বা তাহাদের ফেৎনায় পড়িয়া যাইব। ইয়া রাসূলাল্লাহ, আমাকে এখানেই থাকিবার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া বলিলেন, তোমাকে অনুমতি দিলাম। তাহার ব্যাপারে আল্লাহ তায়ালা এই আয়াত নাধিল করিলেন_ ৮ অর্থ £ তাহাদের মধ্যে কেহ কেহ এমনও আছে, যে বলে, আমাকে (যুদ্ধে গমন না করার) অনুমতি দিন, আমাকে ফেৎনায় ফেলিবেন না, শুনিয়া রাখ, তাহারা ত ফেৎনায় পড়িয়াই গিয়াছে।, উক্ত আয়াতে বুঝানো হইয়াছে যে, রোমান মেয়েদের ফেৎনায় পড়িবার আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সফরে না যাইয়া মদীনায় থাকিয়া যাওয়াই এক বড় ফেৎনা। আর এই ফেৎনায় সে নিপতিত হইয়াছে। 2৮১৫1 4০-৭ রি অর্থ £ আর নিশ্চয় দোযখ কাফেরদিগকে বে্টন করিয়া আছে। এইখানে কাফের বলিয়া সেই সকল মুনাফিক বুঝানো হইয়াছে যাহারা অজুহাত দেখাইয়া যুদ্ধে যাইতে চাহিতেছিল না। অপর এক মুনাফিক বলিল-__ ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।