৪১০ হায়াতুস্ সাহাবাহ রোঃ) কেমন ব্যক্তি খেলাফতের দায়িত্ব গ্রহণ করিবে? (অর্থাৎ খলীফার গুণাবলী কি হইবে?) হযরত আবু বকর রোঃ)এর খোতবা হযরত আসেম (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) অসুস্থ অবস্থায় লোকদেরকে একত্রিত করিলেন এবং তাহাকে মিম্বার পর্য্ত উঠাইয়া লইয়া যাওয়ার জন্য এক ব্যক্তিকে আদেশ করিলেন। তাহার এই বয়ানই শেষ বয়ান ছিল। তিনি আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন__ হে লোকসকল ! দুনিয়া হইতে বাঁচিয়া থাক, উহার উপর ভরসা করিও না, দুনিয়া অত্যন্ত ধোকাবাজ। আখেরাতকে দুনিয়ার উপর অগ্রাধিকার দাও, উহাকে মহব্বত কর। কেননা এই দুইয়ের যে কোন একটির সহিত মহববতের দ্বারা অপরটির প্রতি ঘৃণা সৃষ্টি হয়। আর আমাদের সমস্ত বিষয় খেলাফতের অধীন। এই খেলাফতের শেষভাগের শোধন এভাবেই হইবে যেইভাবে ইহার প্রথম ভাগের হইয়াছিল। এই খেলাফতের দায়িত্বভার সেই বহন করিতে পারে যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী এবং নিজের নফসের উপর সর্বাপেক্ষা অধিক আয়ত্ব রাখে, কঠোরতার সময় অত্যন্ত কঠোর হয় এবৎ নম্রতার সময় অত্যন্ত নরম হয়। রায় দেওয়ার যোগ্য ব্যক্তির রায়কে সর্বাপেক্ষা বেশী জানে। অনর্থক বিষয়ে লিপ্ত হয় না, বর্তমানে যাহা ঘটে নাই তাহা লইয়া চিন্তিত অস্থির হয় না, এলেম শিক্ষা করিতে লজ্জাবোধ করে না, আকস্মিক কোন বিষয়ে ঘাবড়াইয়া যায় না, মাল সংরক্ষণে অত্যন্ত মজবুত এবং রাগের বশে কমবেশী করিয়া মালের মধ্যে খেয়ানত করে না, সতর্কতা ও আল্লাহ তায়ালার আনুগত্যকে আগামী দিনের জন্য প্রস্তুত করিয়া রাখে। আর এই সমস্ত গুণাবলীর অধিকারী ব্যক্তি হইল হযরত ওমর রোঃ)। এই বলিয়া তিনি মিম্বার হইতে নামিয়া আসিলেন। (কানযুল উম্মাল) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৪১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।