হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৪০৯ হইবে এবং তাহারা খলীফা হিসাবে কোন একজনের উপর একমত হওয়ার পর যে ব্যক্তি তাহাদের বিরোধিতা করিবে তাহার গর্দান উড়াইয়া দিবে। আবু জাফর (রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) আহলে শুরাকে বলিলেন, তোমরা খেলাফতের বিষয়ে পরামর্শ কর। যদি মেতপার্থক্য দেখা দেয় এবং ছয়জন) দুইজন দুইজন দুইজন েরিয়া তিন ভাগে বিভক্ত) হইয়া যায় (অর্থাৎ তিনজনের সম্পর্কে খলীফা হওয়ার মত সৃষ্টি হয়) তবে পুনরায় পরামর্শ করিবে। আর যদি চারজন ও দুইজনের মধ্যে মতের পার্থক্য দেখা দেয় তবে অধিক অর্থাৎ চারজনের মতকে অবলম্বন করিবে। হযরত আসলাম (রহঃ) হযরত ওমর (রাঃ) হইতে বর্ণনা করেন যে, হযরত ওমর (রাঃ) বলিলেন, যদি মতপার্থক্যের কারণে তিন তিনজন করিয়া দুই ভাগে বিভক্ত হইয়া যায় তবে যে দিকে হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) হইবেন সেদিকের মতকে গ্রহণ করিবে এবং তাহাদের সিদ্ধান্তকে শুনিবে ও মান্য করিবে। হযরত আনাস (রোঃ) বলেন, হযরত ওমর (রাঃ) ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে হযরত আবু তালহা আনসারী (রাঃ)কে ডাকিয়া বলিলেন, হে আবু তালহা, তুমি তোমার কাওম আনসারদের পঞ্চাশজন মানুষ লইয়া এই আহলে শুরাদের সঙ্গে থাকিবে। আমার ধারণা হয়, তাহারা নিজেদের মধ্য হইতে কাহারো ঘরে সমবেত হইবে। তুমি তাহাদের দরজায় আপন সঙ্গীদেরকে লইয়া দণ্ডায়মান থাকিবে এবং কাহাকেও ভিতরে প্রবেশ করিতে দিবে না। আর তিনদিনের মধ্যে তাহারা নিজেদের মধ্যে কাহাকেও আমীর নিযুক্ত করিবে, তাহাদিগকে তৃতীয়দিন অতিক্রম করিতে দিবে না। আয় আল্লাহ, আপনি তাহাদের মধ্যে আমার স্থলাভিষিক্ত হইয়া যান। কোন্য) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।