Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৪০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) শত্রগণ খুব ভালভাবেই অবগত হইয়াছিল। গ্রাম ও শহরের সকল মুনাফিকই কোন না কোন গোপন দুষ্কর্মে লিপ্ত ছিল। অবশেষে সেই সকল দুঙ্কর্মের খবর প্রকাশ হইয়া গেল। অসুস্থ ও অক্ষম মুসলমানদের অবস্থা এই ছিল যে, তাহাদের প্রত্যেকেই এই আশা করিতেছিলেন যে, আল্লাহ তায়ালা হয়ত আপন কিতাবে (তাহাদের জন্য মদীনায় অবস্থানের) অবকাশ প্রদান করতঃ কোন আয়াত নাধিল করিবেন। সূরা বারাআত অল্প অল্প করিয়া নাষিল হইতেছিল। (উহাতে এমন এমন বিষয় নাধিল হইতেছিল যাহাতে) লোকেরা ঈমানদারদের সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা করিতে লাগিল এবং মুসলমানরাও এই ব্যাপারে শঙ্কিত হইতে লাগিলেন যে, তওবা সংক্রান্ত ছোটবড় সকল গুনাহের ব্যাপারে হয়ত কোন না কোন শাস্তির কথা নাধিল হইবে। এমনিভাবে সম্পূর্ণ সূরা বারাআত নাধিল হইল এবং উহাতে মুসলমান ও মুনাফিক) প্রত্যেক আমলকারীর অবস্থান সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হইল যে, কে হেদায়াতের উপর আছে এবং কে গোমরাহীর উপর রহিয়াছে? হযরত আবদুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাযম রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যেদিকে যুদ্ধে যাওয়ার ইচ্ছা করিতেন উহা গোপন রাখিতেন এবং এমন ভাব করিতেন, যেন অন্য দিকে যাইবেন। কিন্তু তবুকের যুদ্ধের সময় (এই অভ্যাস পরিত্যাগ করিয়া) স্পষ্ট ঘোষণা দিলেন যে, হে লোকসকল, আমি রোমীয়দের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার এরাদা করিতেছি। তিনি (এই যুদ্ধে) নিজের এরাদাকে স্পষ্টভাবে জানাইয়া দিলেন। সে সময় লোকেরা অত্যন্ত অভাব-অনটনের ভিতর কালাতিপাত করিতেছিল। প্রচণ্ড গরম পড়িতেছিল, তদুপরি সমস্ত এলাকা জুড়িয়া দুর্ভিক্ষ চলিতেছিল। গাছে ফল পাকিয়াছিল। লোকেরা (ফল কাটার জন্য) নিজেদের বাগানে অবস্থান ও (প্রচণ্ড গরমের দরুন) ছায়ায় আশ্রয় গ্রহণ করিতে পছন্দ করিতেছিল। এই সমস্ত জায়গা ছাড়িয়া কেহই (এই গরমের মধ্যে) সফরে যাওয়াকে পছন্দ করিতেছিল না। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।