Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৪০৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) হযরত আবদুর রহমান (রোঃ) হযরত ওসমান (রাঃ)কে একাকী ডাকিয়া তাহাকেও একই কথা জিজ্ঞাসা করিলেন। হযরত ওসমান (রাঃ) বলিলেন, হাঁ। অতঃপর হযরত আবদুর রহমান (রাঃ) হযরত ওসমান রোঃ)কে বলিলেন, হে ওসমান, আপনি আপনার হাত বাড়ান। তিনি হাত বাড়াইলে হযরত আবদুর রহমান (রাঃ) তাহার হাতে বাইআত হইয়া গেলেন। তারপর হযরত আলী (রাঃ) ও বাকী লোকেরা বাইআত হইলেন। আমর (রাঃ) হইতেও একই রেওয়ায়াত বর্ণিত হইয়াছে যে, যখন হযরত ওমর (রাঃ)এর ইন্তেকালের সময় নিকটবর্তী হইল তখন তিনি বলিলেন, হযরত আলী (রাঃ), হযরত তালহা রোঃ), হযরত যুবাইর (রাঃ), হযরত ওসমান রোঃ) ও হযরত আবদুর রহমান ইবনে আওফ রোঃ)কে আমার নিকট ডাকিয়া আন। (তাহারা আসার পর) তাহাদের মধ্য হইতে শুধু হযরত আলী (রাঃ) ও হযরত ওসমান রোঃ)এর সহিত কথা বলিলেন। হযরত আলী (রাঃ)কে বলিলেন, হে আলী! এই সমস্ত (উল্লেখিত) ব্যক্তিরা তোমার সম্পর্কে জানেন যে, তৃমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্ত্রীয় ও তাঁহার জামাতা এবং আল্লাহ তাআলা তোমাকে যে এলম ও ফেকাহ (অর্থাৎ শরীয়তের জ্ঞান বুঝ) দান করিয়াছেন তাহাও জানেন। অতএব যদি তোমাকে খলীফা বানানো হয় তবে আল্লাহকে ভয় করিতে থাকিও এবং অমুক গোত্র (অর্থাৎ বনু হাশেম)কে লোকদের ঘাড়ের উপর চড়াইয়া দিও না। তারপর হযরত ওসমান রোঃ)কে বলিলেন, হে ওসমান, এই সমস্ত (উল্লেখিত) ব্যক্তিরা জানেন যে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আর তোমার বয়োজ্যেম্ঠতা ও শরাফত সম্পর্কেও জানেন। অতএব যদি তোমাকে খলীফা বানানো হয় তবে আল্লাহকে ভয় করিতে থাকিও এবং অমুক গোত্র অর্থাৎ আপন (আত্্ীয় স্বজন)কে লোকদের ঘাড়ের উপর চড়াইয়া দিও না। তারপর বলিলেন, হযরত সুহাইব রোঃ)কে আমার নিকট ডাকিয়া আন। তিনি আসিলে বলিলেন, তুমি তিনদিন লোকদের নামায পড়াইবে। এই ছয়জন একঘরে সমবেত ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৪০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।