হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৪০৭ উহার উপযুক্ত। অন্যথায় যাহাকেই খলীফা বানানো হউক তিনি হযরত সাপ্দ (রাঃ) হইতে সাহায্য গ্রহণ করিবেন। কেননা আমি তাহাকে (কুফার শাসনকার্য হইতে) তাহার কোন দুর্বলতা বা খেয়ানতের কারণে অপসারণ করি নাই। আর হযরত ওমর (রাঃ) নিজের ছেলে হযরত আবদুল্লাহ রোঃ)এর ব্যাপারে বলিয়াছিলেন যে, এই ছয়জন তাহার নিকট হইতে পরামর্শ করিতে পারে, কিন্ত খেলাফতের বিষয়ে তাহার কোন অংশ থাকিবে না। যখন এই ছয়জন একত্রিত হইলেন তখন হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) বলিলেন, তোমাদের রায়ের অধিকার যে কোন তিন জনের সোপর্দ করিয়া দাও। অতএব হযরত যুবাইর রোঃ) তাহার রায় দেওয়(র অধিকার হযরত আলী (োঃ)এর হাতে সোপর্দ করিলেন, হযরত তালহা রোঃ) হযরত ওসমান (োঃ)এর হাতে, হযরত সাশ্দ রোঃ) হযরত আবদুর রহমান (রাঃ)এর হাতে আপন রায়ের অধিকার সোপর্দ করিলেন। এই তিনজন অধিকারপ্রাপ্ত হওয়ার পর নিজেরা পরামর্শ করিলেন এবং হযরত আবদুর রহমান রোঃ) বলিলেন, তোমরা কি আমার হাতে ফয়সালার ভার দিতে রাজী আছ? আমি আল্লাহ তায়ালার সহিত এই অঙ্গীকার করিতেছি যে, তোমাদের মধ্য হইতে সর্বোত্তম ব্যক্তি ও মুসলমানদের জন্য সর্বাপেক্ষা উপকারী ব্যক্তিকে বাছাই করিতে কোন প্রকার ত্রুটি করিব না। তাহারা উভয়ে বলিলেন, হাঁ, আমরা রাজী আছি। অতঃপর হযরত আবদুর রহমান রোঃ) হযরত আলী রোঃ)কে পৃথকভাবে একাকী ডাকিয়া বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আপনার আত্মীয়তার সম্পর্কও রহিয়াছে এবং ইসলাম গ্রহণে অগ্রগামিতাও রহিয়াছে। আমি আপনাকে আল্লাহ তায়ালার কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি যে, যদি আপনাকে খলীফা বানানো হয় তবে কি আপনি ইনসাফের সহিত কাজ করিবেন? আর যদি আমি হযরত ওসমান (রাঃ)কে খলীফা বানাইয়া দেই তবে কি আপনি তাহাকে মান্য করিবেন? হযরত আলী (রাঃ) বলিলেন, হা। তারপর ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৪০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।