Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৪০৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আপনাকে অনুমতি দিয়াছেন। হযরত ওমর (রাঃ) বলিলেন, বর্তমানে আমার নিকট ইহা অপেক্ষা জরুরী কাজ আর কিছু ছিল না। তারপর বলিলেন, মৃত্যুর পর আমাকে খাটিয়ায় উঠাইয়া হযরত আয়েশা (রাঃ)এর দরজার সামনে) লইয়া যাইবে। পুনরায় তাহার নিকট অনুমতি প্রার্থনা করিবে এবং এরূপ বলিবে যে, ওমর ইবনে খাত্তাব হেজরা শরীফে দাফন হওয়ার) অনুমতি চাহিতেছে। যদি তিনি অনুমতি দান করেন, তবে আমাকে হেজরা শরীফের) ভিতরে লইয়া যাইবে। আর যদি অনুমতি না দেন তবে আমাকে ফিরাইয়া আনিয়া মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করিয়া দিবে। যখন হযরত ওমর (রাঃ)এর জানাযা উঠানো হইল তখন মনে হইল যেন পূর্বে কখনও মুসলমানদের উপর এমন মুসীবত আসে নাই। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রোঃ) (অসিয়ত অনুযায়ী হযরত আয়েশা (াঃ)কে সালাম দিয়া) আরজ করিলেন, ওমর ইবনে খাত্তাব হেজরা শরীফের ভিতরে দাফন হওয়ার) অনুমতি চাহিতেছেন। হযরত আয়েশা রোঃ) অনুমতি দান করিলেন। এইভাবে আল্লাহ তায়ালা হযরত ওমর (রাঃ)কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রোঃ)এর সহিত দাফন হওয়ার সৌভাগ্য দান করিলেন। হযরত ওমর (রাঃ)এর ইন্তেকালের সময় নিকটবর্তী হইলে লোকেরা বলিল, আপনি কাহাকেও নিজের খলীফা নির্ধারণ করিয়া দিন। তিনি বলিলেন, আমি এই ছয় ব্যক্তির) জামাত অপেক্ষা আর কাহাকেও খেলাফতের যোগ্য দেখি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছয়জনের উপর সন্তুষ্ট অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইহারা যাহাকেই খলীফা বানাইবেন সেই আমার পরে খলীফা হইবে। তারপর তিনি ছয়জনের নাম উল্লেখ করিলেন__ হযরত আলী (রাঃ), হযরত ওসমান (রাঃ), হযরত তালহা রোঃ), হযরত যুবাইর (রাঃ), হযরত আবদুর রহমান ইবনে আওফ রোঃ) ও হযরত সাদ্দ রোঃ)। যদি সাপ্দ (রাঃ) খেলাফত লাভ করেন তবে তিনি ড/$//.81100119.0010

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।