হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) 8০৫ হযরত ওমর (রাঃ)এর খণ ও দাফন ও ছয়জনকে খলীফা নিযুক্তকরণ হযরত আমর ইবনে মাইমূন (রহঃ) হযরত ওমর (রাঃ)এর শাহাদাতের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলেন, হযরত ওমর রোঃ) হযরত আবদুল্লাহ ইবনে ওমর (োঃ)কে বলিলেন, দেখ, আমার খণ কত রহিয়াছে তাহা হিসাব কর। তিনি বলিলেন, ছিয়াশি হাজার। হযরত ওমর রোঃ) বলিলেন, যদি ওমরের খান্দানের মাল দ্বারা এই খণ পরিশোধ হইয়া যায় তবে তাহাদের নিকট হইতে লইয়া আমার এই খণ পরিশোধ করিয়া দিবে। অন্যথায় আমার কাওম বনু আদি ইবনে কাণবের নিকট চাহিবে। যদি তাহাদের মাল দ্বারা আমার ঝণ পরিশোধ হইয়া যায় তবে তো ঠিক আছে। অন্যথায় আমার গোত্র কোরাইশের নিকট চাহিবে। তাহাদের পর আর কাহারো নিকট চাহিবে না। (এইভাবে) আমার ঝণ পরিশোধ করিয়া দিও। আর উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)এর খেদমতে হাজির হইয়া সালাম দিয়া বল, ওমর ইবনে খাত্তাব আপন দুই সঙ্গী (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর (রাঃ)এর সহিত ছহেজরা শরীফে) দাফন হওয়ার অনুমতি চাহিতেছে। ওমর ইবনে খাত্তাব বলিবে, আমীরুল মুমিনীন বলিবে না। কেননা আমি আজ আর আমীরুল মুমিনীন নই। হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) হযরত আয়েশা রোঃ)এর নিকট যাইয়া দেখিলেন, তিনি বসিয়া কীদিতেছেন। সালাম দিয়া তাঁহার খেদমতে আরজ করিলেন, ওমর ইবনে খান্তাব আপন উভয় সঙ্গীর সহিত দাফন হওয়ার অনুমতি চাহিতেছেন। হযরত আয়েশা (রাঃ) বলিলেন, আল্লাহর কসম, আমি নিজের জন্য সেই স্থানে দাফন হওয়ার ইচ্ছা করিয়াছিলাম। তবে আজ আমি হযরত ওমর (রাঃ)টকে নিজের উপর অগ্রাধিকার দিব। (অর্থাৎ তাহাকে অনুমতি দিলাম) হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) ফিরিয়া আসিলে হযরত ওমর (রাঃ) জিজ্ঞাসা করিলেন, কি উত্তর আনিয়াছ? হযরত আবদুল্লাহ (রাঃ) বলিলেন, তিনি ড/$//.811100119.0010
— পৃষ্ঠা ৪০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।