৪০৪ হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) উপর রাখিয়া দাও। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি তাহার মাথা আমার উরুর উপর হইতে সরাইয়া আমার পায়ের গোছার উপর রাখিলাম। তিনি বলিলেন, না, আমার চেহারাকে মাটির উপর রাখিয়া দাও, এবং নিজেই আপন দাড়ি ও চেহারা হেলাইয়া দিলেন আর চেহারা মাটিতে পড়িয়া গেল। তারপর বলিলেন, হে ওমর, যদি আল্লাহ তায়ালা তোমাকে মাফ না করেন তবে হে ওমর, তোমার জন্যও ধ্বংস তোমার মায়ের জন্যও ধবংস। ইহার পর তাহার ইন্তেকাল হইয়া গেল। আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করুন। হযরত ওমর রোঃ)এর ইন্তেকালের পর উল্লেখিত ছয়জন সাহাবা হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)এর নিকট সংবাদ পাঠাইলেন। হযরত ইবনে ওমর রোঃ) বলিলেন, হযরত ওমর (রাঃ) আপনাদিগকে মুহাজিরীন ও আনসারদের সহিত এবং এখানে উপস্থিত সমস্ত বাহিনীর সর্দার ও নেত্বর্গের সহিত পরামর্শ করিতে আদেশ করিয়া গিয়াছেন। আপনারা যদি এই কাজ সমাধা না করেন তবে আমি আপনাদের নিকট আসিব না। হযরত হাসান বসরী রে 7575 ইন্তেকালের সময়ের আমল এবং তাহার আপন রবকে ভয় করার বিষয়ের আলোচনা করা হইলে তিনি বলিলেন, মুমিন এইরূপই হইয়। থাকে,__আমলও উত্তমরূপে করে আবার আল্লাহকেও ভয় করে! আর মুনাফিক আমলও খারাপভাবে করে আবার নিজের ব্যাপারে ধোকায় লিপ্ত থাকে। আল্লাহর কসম, আমি অতীতে ও বর্তমানে এইরূপই পাইয়াছি যে, বান্দা যতই উত্তমরূপে আমল করিতে থাকে ততই তাহার অন্তরে আল্লাহ তায়ালার ভয় বৃদ্ধি পাইতে থাকে। আর অতীতে ও বর্তমানে আমি ইহাই পাইয়াছি যে, বান্দা যতই খারাপ আমলে উন্নতি করিতে থাকে ততই তাহার নিজের ব্যাপারে ধোকা বৃদ্ধি পাইতে থাকে। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।