হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) ৪০৩ হিজরত বিজয়ের কারণ হইল। তারপর যে সমস্ত জেহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মুশরিকদের যুদ্ধ সংঘটিত হইয়াছে আপনি কোন যুদ্ধে অনুপস্থিত থাকেন নাই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আপনি তাহারই এবং যাহারা আনুগত্য স্বীকার করিয়াছে, তাহাদেরকে লইয়া অমান্যকারীদের বিরুদ্ধে এমন সংগ্রাম করিয়াছেন যে, লোকেরা ইচ্ছায় অনিচ্ছায় ইসলামে দাখেল হইয়া গিয়াছে। (অর্থাৎ অনেকে স্বেচ্ছায় ইসলামে প্রবেশ করিয়াছে আবার অনেকে অনিচ্ছা সত্ত্বে বাধ্য হইয়া ইসলামে প্রবেশ করিয়াছেন।) তারপর সেই খলীফা আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিয়াছেন। তাহার পর আপনাকে খলীফা বানানো হইয়াছে আর আপনি এই দায়িত্বকে উত্তমরূপে পালন করিয়াছেন। আল্লাহ তায়ালা আপনার দ্বারা অনেক নতুন নতুন শহর আবাদ করাইয়াছেন, বহু মালদৌলত জমা করাইয়াছেন এবং শক্রর মূলেৎপাটন করাইয়াছেন। আল্লাহ তায়ালা আপনার দ্বারা প্রত্যেক ঘরে দ্বীনেরও উন্নতি দান করিয়াছেন, রিযিকেরও সচ্ছলতা দান করিরাছেন। সর্বশেষে আল্লাহ তায়ালা আপনাকে শাহাদাতের মর্তবাও দান করিয়াছেন। শাহাদাতের এই মর্তবা আপনার জন্য মোবারক হউক। অতঃপর হযরত ওমর (রাঃ) বলিলেন, আল্লাহর কসম, তুমি (এই ধরনের কথা বলিয়া) ষাহাকে ধোকা দিতেছ যদি সে নিজের ব্যাপারে এই কথাগুলি স্বীকার করিয়া লয় তবে সে ধোকা খাওয়া লোক হইবে। তারপর বলিলেন, হে আবদুল্লাহ! তুমি কি কেয়ামতের দিন আল্লাহর সামনে আমার ব্যাপারে এই সকল কথার সাক্ষ্য দিবে? হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, হী । হযরত ওমর রোঃ) বলিলেন, হে আল্লাহ ! তোমার জন্য সকল প্রশংসা । হে আবদুল্লাহ ইবনে ওমর! আমার চেহারা মাটির ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৪০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।