৪০২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) একজনের হাতে বাইআত হইয়া যাইবেন। সুতরাং আমি বলিলাম, আমীরুল মুমিনী এখনও জীবিত আছেন, অতএব একই সময়ে দুইজন খলীফা হওয়া উচিত নয় যে, একজন অপরজনের প্রতি তাকাইতে থাকেন। অর্থাৎ এখন কাহাকেও খলীফা বানাইবেন না।) তারপর হযরত ওমর রোঃ) বলিলেন, আমাকে উঠাও। আমরা তাহাকে উঠাইলাম। তিনি বলিলেন, আপনারা তিনদিন পরামর্শ করিবেন এবং পরামর্শ চলাকালীন সময়ে হযরত সুহাইব (রাঃ) লোকদের নামায পড়াইবেন। তাহারা করিব? হযরত ওমর (োঃ) বলিলেন, মুহাজিরীন ও আনসারদের সহিত এবং এখানে যে সকল বাহিনী উপস্থিত আছে তাহাদের নেত্বর্গের সহিত। তারপর হযরত ওমর (োঃ) সামান্য দুধ চাহিলেন এবং উহা পান করার পর উভয় ক্ষতস্থান হইতে দুধের সাদা পানি বাহির হইয়া আসিল। ইহা দেখিয়া হযরত ওমর (রোঃ) বুঝিয়া গেলেন যে, মৃত্যু নিকটবর্তী হইয়া গিয়াছে। তারপর বলিলেন, এখন যদি আমার নিকট সমগ্র. দুনিয়াও থাকে তবে আমি উহাকে মৃত্যুর পর আগত ভয়ানক দৃশ্যের আতঙ্কের বিনিময়ে দিয়া দিতে প্রস্তুত আছি। তবে আল্লাহ তায়ালার মেহেরবানীতে আশা রাখি যে, আমি মঙ্গলই দেখিব। হযরত ইবনে আববাস রোঃ) বলিলেন, আপনি যাহা কিছু বলিয়াছেন আল্লাহ তায়ালা আপনাকে উহার উত্তম বিনিময় দান করুন। এমন নহে কি যে, যখন মুসলমানগণ মক্কায় ভীতসন্ত্রস্ত অবস্থায় কালাতিপাত করিতেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিয়াছিলেন যে, আপনাকে হেদায়াত দান করিয়া যেন আল্লাহ তায়ালা দ্বীন ও মুসলমানদিগকে সম্মানিত করেন? অতঃপর আপনি যখন ইসলাম গ্রহণ করিলেন তখন আপনার ইসলাম গ্রহণ সম্মানের কারণ হইল এবং আপনার ইসলাম গ্রহণের দ্বারা ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সাহাবা (রাঃ) আত্মপ্রকাশ লাভ করিলেন। আপনি মদীনায় হিজরত করিলেন, আর আপনার এই ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৪০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।