Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৪০১ তাহার হত্যাকারী কোন মুসলমান নয় বরং একজন অগ্নিউপাসক তখন) আমি তাহার চেহারায় খুশীর ভাব দেখিতে পাইলাম এবং তিনি বলিতে লাগিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমার হত্যাকারী এমন লোককে বানান নাই যে লা-ইলাহা ইল্লাল্লাহ বলিয়া আমার সহিত ঝগড়া করিতে পারে। মনোযোগ দিয়া শুন, আমি তোমাদিগকে আমাদের এখানে কোন অনারব গোলাম আনিতে নিষেধ করিয়াছিলাম, কিন্তু তোমরা আমার কথা মান্য কর নাই। তারপর বলিলেন, আমার ভাইদেরকে ডাকিয়া আন। লোকেরা জিজ্ঞাসা করিল, তাহারা কাহারা £ যুবাইর, হযরত আবদুর রহমান ইবনে আওফ ও হযরত সাপ্দ ইবনে আবি ওক্কাস (রাঃ)। ইহাদের নিকট লোক পাঠানো হইল। তিনি আপন মস্তক আমার কোলের উপর রাখিলেন। তাহারা উপস্থিত হইলে আমি বলিলাম, ইহারা সকলে উপস্থিত হইয়াছেন। তিনি বলিলেন, হা, আমি মুসলমানদের ব্যাপারে চিন্তা করিয়া আপনাদের ছয়জনকে তাহাদের সর্দার ও নেত্বর্গ পাইয়াছি। এই খেলাফতের বিষয় শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকিবে। আপনারা যতক্ষণ সোজা থাকিবেন লোকদের বিষয়ও ততক্ষণ পর্যন্ত সোজা ও ঠিক থাকিবে। যদি মুসলমানদের মধ্যে মতানৈক্য দেখা দেয় তবে সর্বপ্রথম তাহা আপনাদের মধ্যে সৃষ্টি হইবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন,) যখন আমি হযরত ওমর (াঃ)কে পরস্পর মতানৈক্যের কথা আলোচনা করিতে শুনিলাম তখন আমি চিন্তা করিলাম, যদিও হযরত ওমর (রাঃ) সাধারণভাবে বলিতেছেন যে, যদি মতানৈক্য দেখা দেয়__কিন্তু আমার মনে হইল এই মতানৈক্য অবশ্যই দেখা দিবে। কেননা এরূপ খুব কমই হইয়াছে যে, হযরত ওমর (রাঃ) কোন কথা বলিয়াছেন আর আমি তাহা ঘটিতে দেখি নাই। অতঃপর তাহার ক্ষতস্থান হইতে অনেক রক্ত বাহির হইল যাহাতে তিনি দুর্বল হইয়া পড়িলেন। উক্ত ছয়জন নীচুস্বরে কথা বলিতে লাগিলেন। আমার আশংকা হইল তাহারা এখনই হয়ত ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৪০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।