হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৯ নাধিল হইল তখন কিছু সংখ্যক দুর্বল, অসুস্থ প্রকৃত ঈমানদার ও গরীব মুসলমান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া বলিলেন, এই আদেশের পর তো জিহাদে না যাওয়ার আর কোন অবকাশ নাই। মুনাফিকদের অনেক পাপের কথা যাহা এ যাবৎ গোপন ছিল তাহা পরবর্তীতে (এই সুরার মাধ্যমে) ফাঁস হইয়া যায়। অনেক মুনাফিক এই জিহাদে অংশগ্রহণ করে নাই। তাহাদের না আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আর না কোনরূপ অসুস্থতা ছিল। সুরা বারাআত বিস্তারিতভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হইতেছিল এবং তীহার সঙ্গে সফরকারাদের অবস্থা বর্ণনা করিতেছিল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে পৌছিলেন। সেখানে পৌছিয়া তিনি হযরত আলকামা ইবনে মুজাযযিয মুদলিজী রোঃ)কে ফিলিত্তীনের দিকে ও হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ)কে দুমাতৃল জান্দালের দিকে প্রেরণ করিলেন। তিনি হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ)কে বলিলেন, তুমি তাড়াতাড়ি যাও। হয়ত (দুমাতৃল জান্দালের) বাদশাহকে তৃমি বাহিরে শিকারে মশগুল পাইবে। তাহাকে সেখানেই গ্রেফতার করিবে! হযরত খালেদ (রাঃ) সেইভাবেই পাইলেন এবং তাহাকে গ্রেফতার করিলেন। অপরদিকে মুনাফিকগণ মদীনায় মুসলমানদের ব্যাপারে বিভিন্ন ধরনের গুজব রটাইয়া লোকদেরকে অস্থির ও পেরেশান করিতেছিল। মুসলমানগণ কোন কষ্ট বা মুসীবতের সম্মুখীন হইয়াছে এরূপ খবর আসিলে মুনাফিকগণ একে অপরকে সুসংবাদ দান করিত এবং আনন্দিত হইত। আর বলিত আমরা তো আগেই জানিতাম (যে, এই সফরে বড় কষ্ট হইবে)। এই কারণেই আমরা এই সফরে যাইতে নিষেধ করিয়াছিলাম। আর যখন মুসলমানদের ভাল ও নিরাপদ থাকার সংবাদ আসিত তখন তাহারা দুঃখিত ও বিষন্ন হইত। মুসলমানদের ব্যাপারে মুনাফিকদের মনের কালিমা সম্পর্কে মদীনায় অবস্থানরত তাহাদের সকল ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।