হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৯৭ অসুস্থ হইয়া পড়িলেন এবং নিজের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হইয়া গেলেন তখন লোকদেরকে নিজের নিকট জমা করিয়া বলিলেন, আমার অবস্থা তোমরা দেখিতেছ। আমার ধারণা তো এই যে, আমার মৃত্যুর সময় নিকটবর্তী হইয়া গিয়াছে। আল্লাহ তায়ালা আমার বাইআতের অঙ্গীকার হইতে তোমাদিগকে মুক্ত করিয়া দিয়াছেন এবং আমার বন্ধনকে তোমাদের হইতে খুলিয়া দিয়াছেন এবং তোমাদের (খেলাফতের) বিষয় তোমাদেরকে ফিরাইয়া দিয়াছেন। অতএব তোমরা যাহাকে ইচ্ছা তোমাদের আমীর বানাইয়া লও। যদি আমার জীবদ্দশায় তোমরা নিজেদের আমীর বানাইয়া লও তবে আমার পরে তোমাদের মধ্যে পরস্পর মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকিবে না। এই কথার পর লোকজন এই কাজের উদ্দেশ্যে উঠিয়া গেল এবং হযরত আবু বকর রোঃ)কে একাকী ছাড়িয়া গেল। কিন্তু এই ব্যাপারে তাহারা কোন সিদ্ধান্তে পৌছিতে পারিল না। তাহারা পুনরায় হযরত আবু বকর রোঃ)এর নিকট ফিরিয়া আসিয়া বলিল, হে আল্লাহর রাসুলের খলীফা! আপনিই আমাদের জন্য একজন আমীর ঠিক করিয়া দিন। হযরত আবু বকর রোঃ) বলিলেন, তোমরা হয়ত আমার সিদ্ধান্তের উপর একমত হইতে পারিবে না। তাহারা বলিল, না, আমরা মতবিরোধ করিব না। হযরত আবু বকর রোঃ) বলিলেন, আমার ফয়সালার উপর তোমরা সন্তুষ্ট থাকিবে এই ব্যাপারে আমি তোমাদিগকে আল্লাহর কসম দিতেছি। সমস্ত লোক বলিল, জ্বি হা, আমরা সকলে সন্তুষ্ট আছি। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আমাকে একটু সময় দাও, যাহাতে আমি চিন্তা করিয়া লইতে পারি যে, আল্লাহ ও তীহার দ্বীন ও তাঁহার বান্দাদের ব্যাপারে কে বেশী উপকারী হইবে। তারপর হযরত ওসমান রোঃ)কে ডাকিয়া পাঠাইলেন। (তিনি আসার পর) তাহাকে বলিলেন, আমাকে এই বিষয়ে পরামর্শ দাও যে, কাহাকে আমীর বানাইবঃ আল্লাহর কসম, আমার নিকট তো তুমিও আমীর হওয়ার যোগ্য ও হকদার। হযরত ওসমান (রাঃ) বলিলেন, হযরত ওমর (রোঃ)কে বানাইয়া দিন। হযরত ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।