Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৯৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) হযরত ওমর ইবনে খাত্তাব রোঃ) ও হযরত উসাইদ ইবনে সাঈদ ঝুরামী রোঃ) ছিলেন। হযরত ওসমান (রাঃ) লোকদের উদ্দেশ্যে বলিলেন, এই হইবে? লোকেরা বলিল, হা। কেহ একজন বলিল, আমরা সেই ব্যক্তির নাম জানি, তিনি ওমর। ইবনে সান্দ রোঃ) বলেন, এই কথা হযরত আলী রোঃ) বলিয়াছিলেন। সুতরাং সকলেই (হযরত ওমর রোঃ)এর হাতে) বাইআত হইতে স্বীকার করিল এবং রাজী হইয়া তাহারা বাইআত হইয়া গেল। তারপর হযরত আবু বকর (রাঃ) হযরত ওমর (রাঃ)কে একান্তে ডাকিয়া অনেক কিছু অসিয়ত করিলেন। ইহার পর হযরত ওমর (রাঃ) তাহার নিকট হইতে চলিয়া গেলেন আর হযরত আবু বকর (রোঃ) উভয় হাত উঠাইয়া এই দোয়া করিলেন__ “হে আল্লাহ, আমি এই কাজের দ্বারা মুসলমানদের উপকার ও কল্যাণেরই ইচ্ছা করিয়াছি। আমার এই আশংকা ছিল যে, (যদি আমি ওমরকে খলীফা না বানাই তবে) মুসলমানগণ আমার পরে ফেতনায় লিপ্ত হইয়া যাইবে। এইজন্য আমি যাহা করিয়াছি তাহা আপনি ভাল করিয়াই জানেন। সঠিক ফয়সালা করার ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করিয়াছি এবং তাহাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম ও শক্তিশালী ও মুসলমানদের জন্য সর্বাপেক্ষা অধিক কল্যাণকামী ছিল আমি তাহাকে তাহাদের শাসনকর্তা নিযুক্ত করিয়াছি। আমার জন্য আপনার নির্ধারিত মৃত্যুর সময় উপস্থিত হইয়া গিয়াছে। আয় আল্লাহ! আপনি ইহাদের মধ্যে আমার স্থলাভিষিক্ত হইয়া যান। ইহারা সকলে আপনার বান্দা। ইহাদের কপালের চুল আপনার হাতে ধরা রহিয়াছে। তাহাদের শাসককে তাহাদের জন্য নেক ও সৎ বানাইয়া দিন এবং তাহাকে আপন খোলাফায়ে রাশেদীনের মধ্যে শামিল করিয়া দিন, যেন সে নবীয়ে রহমতের পথ ও তাঁহার পরবর্তী নেকলোকদের পথের অনুসারী হয় এবং তাহার প্রজাদেরকে তাহার জন্য নেক ও সৎ বানাইয়া দিন। কোন্য) হযরত হাসান রোঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) যখন খুব বেশী ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।