Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৯৫ জানি। আর যদি সে পরিবর্তন হইয়া যায় তবে প্রত্যেক ব্যক্তি তাহার আপন গুনাহের বদলা পাইবে। আমি কল্যাণই কামনা করিয়াছি, গায়েবের খবর আমার জানা নাই। 39484 58451190 ০20 82৮3 অর্থাৎ আর যাহারা আল্লাহর হক ইত্যাদি নষ্ট করিয়া) জুলুম ফিরিয়া যাইতে হইবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।” তারপর হযরত আবু বকর (রাঃ)এর হুকুমে হযরত ওসমান রোঃ) সেই অঙ্গীকার পত্রের উপর মোহর লাগাইয়া দিলেন। কোন কোন বর্ণনাকারী ইহাও বলিয়াছেন যে, হযরত আবু বকর (রাঃ) এই পত্রের প্রথমাংশ লেখাইবার পর হযরত ওমর রোঃ)এর নাম লেখা বাকি ছিল। এমতাবস্থায় কাহারও নাম উল্লেখ করার পূর্বেই তিনি অজ্ঞান হইয়া গেলেন। হযরত ওসমান (রাঃ) লিখিয়! লইলেন যে, “আমি তোমাদের উপর ওমর ইবনে খাত্তাবকে খলীফা নিযুক্ত করিলাম” তারপর হযরত আবু বকর (রাঃ)এর জ্ঞান ফিরিলে তিনি বলিলেন, যাহা লিখিয়াছ আমাকে পড়িয়া শুনাও। হযরত ওসমান (রাঃ) হযরত ওমর (রাঃ)এর নাম পড়িয়া শুনাইলেন। হযরত আবু বকর রোঃ) তাকবীর দিলেন এবং বলিলেন, আমার ধারণা হয়, তোমার মনে এই আশংকা সৃষ্টি হইয়াছিল যে, যদি এই অজ্ঞান অবস্থায় আমার প্রাণ বাহির হইয়া যায় তবে লোকদের মধ্যে (খেলাফতের বিষয় লইয়া) মতবিরোধ সৃষ্টি হইতে পারে। আল্লাহ তায়ালা তোমাকে ইসলাম ও মুসলমানদের পক্ষ হইতে উত্তম বদলা দান করুন, আল্লাহর কসম, তুমিও এই খেলাফতের উপযুক্ত অতঃপর হযরত আবু বকর (রাঃ)এর আদেশে হযরত ওসমান (রাঃ) সেই অঙ্গীকার পত্রে মোহর লাগাইয়া বাহিরে আসিলেন। তাহার সহিত ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।