৩৯৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) নির্জনে আলাপ আলোচনা করিয়াছেন। সুতরাং তাহারা হযরত আবু বকর রোঃ)এর খেদমতে হাজির হইলেন। তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি হযরত আবু বকর রোঃ)কে বলিলেন, আপনি হযরত ওমর (রাঃ)এর কঠোরতা সম্পর্কে জানা সত্বে তাহাকে আমাদের খলীফা নিযুক্ত করিতেছেন! এই ব্যাপারে আপনার রব যখন আপনাকে জিজ্ঞাসা করিবেন তখন আপনি কি জবাব দিবেন? এই কথা শুনিয়া হযরত আবু বকর (রোঃ) বলিলেন, আমাকে বসাও, তোমরা কি আমাকে আল্লাহ সম্পর্কে ভয় দেখাইতেছঃ যে ব্যক্তি তোমাদের ব্যাপারে জুলুমের পাথেয় লইয়া আল্লাহর নিকট) যাইবে সে অকৃতকার্য হউক। আমি আমার পরওয়ারদিগারকে বলিব, আয় আল্লাহ! তোমার মাখলুকের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে আমি মুসলমানদের খলীফা বানাইয়াছিলাম! আমি তোমাদেরকে যে কথা বলিলাম আমার পক্ষ হইতে তাহা তোমাদের পিছনে সমস্ত লোকদের জানাইয়া দাও। অতঃপর হযরত আবু বকর (রাঃ) শুইয়া পড়িলেন এবং হযরত ওসমান ইবনে আফফান (রাঃ)কে ডাকিয়া বলিলেন, লেখ_ জীবনের শেষ মুহূর্তে দুনিয়া হইতে বিদায় হইবার সময় এবং আখেরাতের জীবনের প্রথম মুহূর্তে আখেরাতে প্রবেশের সময় করিয়াছে। যেই মুহূর্তে একজন কাফের ঈমান গ্রহণ করে, এবং ফাজের ব্যক্তির বিশ্বাস হইয়া যায় এবং মিথ্যাবাদী সত্য কথা বলিতে আরন্ত করে। আমি ওমর ইবনে খান্তাবকে আমার পরে তোমাদের খলীফা নিযুক্ত করিলাম। তোমরা তাহার কথা শুনিবে এবং মান্য করিবে। আমি আল্লাহ ও তাহার রাসূল, তাঁহার দ্বীন, নিজের ও তোমাদের ব্যাপারে কল্যাণ কামনায় কোন প্রকার ক্রটি করি নাই। যদি (খলীফা হওয়ার পর) ওমর ইনসাফ করিয়া থাকে তবে আমি তাহার ব্যাপারে এই ধারণাই রাখি এবং তাহার ব্যাপারে ইহাই ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।