হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৯৩ তবুও তৃমি বল। হযরত আবদুর রহমান (রাঃ) আরজ করিলেন, আপনি যতজনকে খেলাফতের উপযুক্ত মনে করেন তন্মধ্যে তিনি সবৌত্তম। হযরত আবু বকর রোঃ) হযরত ওসমান ইবনে আফফান (রাঃ)কে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে হযরত ওমর (রাঃ) সম্পর্কে বল। হযরত ওসমান (রাঃ) বলিলেন, আপনি তাহাকে আমাদের অপেক্ষা অধিক জানেন। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, হে আবু আবদুল্লাহ! তবুও । হযরত ওসমান রোঃ) বলিলেন,আল্লাহর কসম, আমার জানামতে তাহার ভিতর তাহার বাহির অপেক্ষা উত্তম এবং আমাদের মধ্যে তাহার সমতুল্য কেহ নাই। হযরত আবু বকর (োঃ) বলিলেন, আল্লাহ তায়ালা তোমার উপর রহম করুন। আল্লাহর কসম, যদি আমি তাহাকে ছাড়িয়া দিতাম অর্থাৎ খলীফা না বানাইতাম) তবে তোমাকে অতিক্রম করিতাম না। (অর্থাৎ তোমাকে খলীফা বানাইতাম, আর. কাহাকেও নয়।) হযরত আবু বকর রোঃ) এই দুইজন ছাড়া হযরত সাঈদ ইবনে যায়েদ আবুল আওয়ার রোঃ), হযরত উসাইদ ইবনে হুযাইর (োঃ) এবং আরো অন্যান্য মুহাজির ও আনসারদের সহিত পরামর্শ করিলেন। হযরত উসায়েদ রোঃ) বলিলেন, আল্লাহর কসম, আমি আপনার পর তাহাকে সর্বোত্তম মনে করি। যে সমস্ত কাজে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন হযরত ওমর রোঃ)ও সে সমস্ত কাজে সন্তুষ্ট হন এবং যে সমস্ত কাজে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন হযরত ওমর (রাঃ)ও সে সমস্ত কাজে অসম্তুষ্ট হন। তাহার ভিতর তাহার বাহির অপেক্ষা উত্তম। খেলাফতের জন্য তাহার অপেক্ষা শক্তিশালী শাসনকর্তা আর কেহ হইতে পারে না। হযরত ওমর রোঃ)কে খলীফা নিযুক্ত করার উপর লোকদের আপত্তি ও হযরত আবু বকর রোঃ )এর উত্তর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা (রাঃ) জানিতে পারিলেন যে, হযরত আবদুর রহমান (রাঃ) ও হযরত ওসমান (রাঃ) হযরত আবু বকর রোঃ)এর ঘরে প্রবেশ করিয়া তাহার সহিত ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।