Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৯২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) সিরিয়ায় পাঠাইয়াছিলাম তখন যদি হযরত ওমর রোঃ)কে ইরাকে পাঠাইয়া দিতাম। তবে এইভাবে আমি ডানে বামে আমার উভয় হাত আল্লাহর রাস্তায় প্রসারিত করিয়া দিতাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিয়া লওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণ রহিয়া গিয়াছে। তন্মধ্যে একটি এই যে, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়া লইতাম যে, এই খেলাফতের দায়িত্ব কাহাদের মধ্যে থাকিবে? ইহাতে খেলাফতের যোগ্য লোকদের সহিত কেহ ঝগড়া করিতে পারিত না। আর আমার ইচ্ছা ছিল যে, যদি আমি তীহাকে জিজ্ঞাসা করিয়া লইতাম যে, খেলাফতের বিষয়ে আনসারদেরও কোন অংশ রহিয়াছে কিনা? আর আমার ইচ্ছা ছিল যে, যদি আমি ফুফু ও বোনের মেয়ে-ভাগিনীর মিরাস হক্রান্ত মাসআলা তীহাকে জিজ্ঞাসা করিয়া লইতাম। কারণ এই দুইজন সম্পর্কে আমার মনে প্রশ্ন ছিল। কোন্য) (রোঃ)এর পরামর্শ হযরত আবু সালামা ইবনে আবদুর রহমান ও অন্যান্য আরো অনেকে বর্ণনা করেন যে, যখন হযরত আবু বকর (রাঃ)এর অসুস্থতা বৃদ্ধি পাইল এবং তাহার ইন্তেকালের সময় নিকটবর্তী হইয়া গেল তখন তিনি হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ)কে ডাকিয়া বলিলেন, আমাকে হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) সম্পর্কে বল, তিনি কেমন£ হযরত আবদুর রহমান রোঃ) বলিলেন, আপনি ষে ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছেন তাহাকে আমার অপেক্ষা আপনিই অধিক জানেন! হযরত আবু বকর রোঃ) বলিলেন, যদিও আমি বেশী জানি ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।