৩৯০ হায়াতুস্ সাহাবাহ রোঃ) যখন আপনাকে আগে বাড়াইয়াছেন তখন কে আপনাকে পিছনে ফেলিতে পারে? (কান্য) দ্বীনী স্বার্থে খেলাফত কবুল করা হযরত রাফে" ইবনে আবু রাফে' (রহঃ) বলেন, লোকেরা যখন হযরত আবু বকর (রাঃ)কে খলীফা বানাইল তখন আমি (মনে মনে) বলিলাম, এই ব্যক্তি তো আমার সেই সঙ্গী যিনি আমাকে দুই ব্যক্তির উপরও আমীর না হইতে আদেশ করিয়াছিলেন! (আর এখন নিজেই সমস্ত মুসলমানদের আমীর হইয়া গেলেন!) আমি (আমার বাড়ী হইতে) রওয়ানা হইয়া মদীনায় পৌছিলাম এবং হযরত আবু বকর (রাঃ£)এর সামনে আসিয়া আরজ করিলাম, হে আবুবকর! আপনি কি আমাকে চিনিতে পারিতেছেন? হযরত আবু বকর (রাঃ) বলিলেন, হাঁ। আমি বলিলাম, আপনার কি সেই কথা স্মরণ আছে যাহা আপনি আমাকে বলিয়াছিলেন যে, আমি যেন দুইজনের উপরও আমীর না হই? অথচ আপনি স্বয়ং সমগ্র উম্মতের আমীর হইয়া গেলেন? (অর্থাৎ আপনি আমাকে যে নসীহত করিয়াছিলেন স্বয়ং উহার বিপরীত করিতেছেন।) হযরত আবু বকর (রাঃ) বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হইয়া গিয়াছে আর লোকেরা কুফরী ছাড়িয়াছে বেশী দিন হয় নাই! আমার এই আশংকা হইয়াছে যে, (আমি খলীফা না হইলে) লোকজন মোরতাদ হইয়া যাইবে এবং তাহাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে। এইজন্য আমি খেলাফত অপছন্দ করা সত্ত্বেও উহা গ্রহণ করিয়াছি এবং আমার সঙ্গীরাও বারবার আমাকে পীড়াপীড়ি করিয়াছে। হযরত রাফে ইবনে আবু রাফে” (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) এইভাবে নিজের ওজর বর্ণনা করিতে লাগিলেন, অবশেষে আমিও (খেলাফত গ্রহণ করার ব্যাপারে) তাহার ওজরকে স্বীকার করিয়া লইলাম। কোন্য) ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।