হায়াতৃস্ সাহাবাহ (রাঃ) ৩৮৯ আমাকে রাগান্বিত দেখিবে তখন আমার নিকট হইতে দূরে সরিয়া যাইবে, যাহাতে আমি তোমাদের চুল ও চামড়ার কোন ক্ষতি করিতে না পারি। হে লোকসকল ! আপন গোলামদের উপার্জনকে হোরাম না হালাল) যাচাই করিয়া লইও। কারণ যে গোশত হারাম মাল দ্বারা প্রতিপালিত হইবে উহা জান্নাতে যাওয়ার উপযুক্ত হইবে না। মনোযোগ দিয়া শোন, আপন দৃষ্টি দ্বারা আমার দেখাশোনা করিও। যদি আমি সোজা চলি তবে আমার সাহায্য করিও। আর যদি আমি বাঁকা চলি তবে তোমরা আমাকে সোজা করিয়া দিও। যদি আমি আল্লাহ তায়ালাকে মান্য করি তবে তোমরা আমার কথা শুনিও, আর যদি আমি আল্লাহ তায়ালাকে অমান্য করি তবে তোমরাও আমাকে অমান্য করিও । কোন্য) আবুল হাজ্জাফ (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ)এর হাতে বাইআত সম্পন্ন হওয়ার পর তিনি তিনদিন পর্যন্ত নিজের ঘরের দরজা বন্ধ করিয়া রাখিলেন। প্রত্যহ বাহিরে আসিয়া লোকদের উদ্দেশ্যে বলিতেন, হে লোকসকল, আমি তোমাদের বাইআত তোমাদিগকে ফেরৎ দিয়াছি, অতএব তোমরা যাহার হাতে ইচ্ছা বাইআত হইয়া যাও। আর প্রত্যেকবার হযরত আলী (রাঃ) দীড়াইয়া বলিতেন, আমরা না আপনার বাইআত ফেরৎ লইব, আর না আপনার নিকট হইতে ফেরৎ চাহিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আপন জীবদ্দশায় মুসলমানদের ইমামতির জন্য) আপনাকে আগে বাড়াইয়াছেন, এখন কে আছে আপনাকে পিছনে ফেলিবে? কোন্য) হযরত যায়েদ ইবনে আলী রেহঃ) আপন বাপদাদা (বংশীয় মুরুববী)দের নিকট হইতে বর্ণনা করেন যে, হযরত আবু বকর রোঃ) এই কথা বলিলেন, কেহ আছে কি যে আমার বাইআতকে অপছন্দ করে? আমি তাহার বাইআত ফেরৎ দিব। প্রত্যেকবার হযরত আলী ইবনে আবি তালেব রোঃ) দীড়াইয়া বলিলেন, আমরা না আপনার বাইআত ফেরৎ লইব, আর না ফেরৎ চাহিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।