Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রো) তাহাদের ধনী গরীব সকলেই এই অপেক্ষায় ছিল যে, এই সকল সদকা ও দানের মাল হইতে তাহারাও যদি কিছু পায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা হওয়ার সময় ঘনাইয়া আসিলে মুনাফিকগণ (বিভিন্ন অজুহাত দেখাইয়া মদীনায় অবস্থানের জন্য) অধিক পরিমাণে অনুমতি চাহিতে লাগিল এবং তাহারা প্রচণ্ড গরমেরও অভিযোগ করিল। তাহারা ইহাও বলিল যে, আমরা যদি এই যুদ্ধে যাই তবে ফেতনায় পড়িয়া যাইব এবং তাহারা নিজেদের মিথ্যা অজুহাতের উপর আল্লাহর নামে কসম খাইতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে অনুমতি দিতে থাকিলেন! তিনি তো তাহাদের মনের কথা জানিতেন না। মুনাফিকদের একদল মসজিদে নেফাক তৈয়ার করিল। সেখানে আলকামা ইবনে উলাসা আমেরীর অপেক্ষা করিতেছিল। আবু আমের (রোমের বাদশাহ) হেরাকলের দলভূক্ত হইয়া তাহার নিকট অবস্থান করিতেছিল। (সে হেরাকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করিতে গিয়াছিল এবং এই মসজিদে নেফাক মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তৈয়ার করিয়াছিল ।) এই ধরনের লোকদের সম্পর্কে কিছু কিছু করিয়া “সুরা বারাআত' নাধিল হইতেছিল! অবশেষে উহাতে এমন এক আয়াত নাধিল হইল যাহাতে কাহারো জন্য জিহাদ হইতে পিছনে থাকার কোন অবকাশ রহিল না। অর্থাৎ আল্লাহ তায়ালা যখন এই আয়াত-_ ২৫ 5 ৬৩১1:৮ অর্থ £ তোমরা হালকা বা ভারী হও (অর্থাৎ স্বল্প সরঞ্জামের সহিত হউক বা প্রচুর সরপগ্রামের সহিত হউক) সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় বাহির হও । ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।