৩৮৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) লাভের উদ্দেশ্যে লইয়াছি তবে এই ধারণা ভুল। সেই পবিত্র সত্তার কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, আমি এই খেলাফতের দায়িত্ব না নিজ আগ্রহের কারণে লইয়াছি, আর না তোমাদের উপর বা মুসলমানদের প্রাধান্যতা লাভের উদ্দেশ্যে লইয়াছি। আর না রাত্রে দিনে আর না জীবনের কোন সময়ে আমার অন্তরে ইহার চাহিদা পয়দা হইয়াছে, আর না কখনও গোপনে বা প্রকাশ্যে আল্লাহ তায়ালার নিকট ইহা চাহিয়াছি। আমি অত্যন্ত ভারি দায়িত্ব বহন করিয়াছি, যাহা পালন করার শক্তি আমার নাই। তবে যদি আল্লাহ তায়ালা আমাকে সাহায্য করেন (তাহা ভিন্ন কথা)। আমি তো চাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোন সাহাবী এই দায়িত্ব গ্রহণ করুন। তবে শর্ত হইল, ইনসাফের সহিত কাজ করিবেন। অতএব এই খেলাফত আমি তোমাদিগকে ফেরৎ দিতেছি। তোমাদের আমার হাতে বাইআত শেষ হইয়া গিয়াছে। তোমরা যাহাকে ইচ্ছা এই খেলাফত দান কর, আমি তোমাদের মত একজন হইয়া থাকিব। কোন্য) ঈসা ইবনে আতিয়াহ (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) বাইআতের পরের দিন দাঁড়াইয়া লোকদের মধ্যে বয়ান করিলেন। তিনি বলিলেন, হে লোকসকল, (আমাকে খলীফা বানানোর ব্যাপারে) তোমাদের রায়কে আমি ফেরৎ দিলাম। আমি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি নই। তোমরা তোমাদের উত্তম ব্যক্তির হাতে বাইআত হইয়া যাও। সমস্ত লোকজন দাঁড়াইয়া বলিল, হে আল্লাহর রাসূলের খলীফা! আল্লাহর কসম, আপনি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি। অতঃপর হযরত আবু বকর রোঃ) বলিলেন, হে লোকসকল ! লোকেরা ইচ্ছায় অনিচ্ছায় (উভয় প্রকারে) ইসলামে দাখেল হইয়াছে। কিন্তু এখন তাহারা সকলে আল্লাহ তায়ালার আশ্রিত ও তীহার প্রতিবেশী। অতএব তোমরা যথাসম্ভব এই চেষ্টা কর যাহাতে আল্লাহ তায়ালা তাহার দায়িত্ব সম্পর্কে তোমাদের নিকট কোন কিছু দাবী না করেন। (অর্থাৎ কোন মুসলমানকে কোনরূপ কষ্ট দিও না) আমার সঙ্গেও একজন শয়তান .রহিয়াছে। তোমরা যখন ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।