Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৮৭ তিনি হযরত ওমর রোঃ)এর দিকে ইঙ্গিত করিয়াছেন।) হযরত উম্মে খালেদ (রাঃ) বলেন, কিছুক্ষণ পরেই হযরত আবু বকর (রাঃ) আমার পিতার নিকট আসিয়া ওজর পেশ করিতে লাগিলেন এবং তাহাকে কসম দিয়া বলিতে লাগিলেন, যেন হযরত ওমর (রাঃ) সম্পর্কে কখনও খারাপ আলোচনা না করেন। অতএব আমার পিতা মৃত্যু পর্যন্ত সর্বদা হযরত ওমর (োঃ)এর জন্য কল্যাণের দোয়া করিয়াছেন। (ইবনে সাশ্দ) হযরত আবু বকর রোঃ)এর একা জেহাদের উদ্দেশ্যে বাহির হওয়া এবং হযরত আলী (রাঃ )এর উক্তি হযরত আয়েশা রোঃ) বলেন, আমার পিতা খোলা তলোয়ার হাতে সওয়ারীতে আরোহণ করিয়া যিলকাসসাহ নামক স্থানের উদ্দেশ্যে বাহির হইলেন। হযরত আলী ইবনে আবি তালেব রোঃ) আসিয়া তাহার সওয়ারীর লাগাম ধরিয়া বলিলেন, হে আল্লাহর রাসূলের খলীফা, আপনি কোথায় যাইতেছেনঃ আজ আমি আপনাকে সেই কথা বলিব যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওহুদের যুদ্ধের দিন বলিয়াছিলেন,-_-'আপনি নিজ তলোয়ার খাপে বন্ধ করিয়া রাখুন, (আপনি আহত বা শহীদ হইয়া) আমাদিগকে আপনার ব্যাপারে পেরেশান করিবেন না।” কেননা আল্লাহর কসম, আমরা যদি আপনাকে হারাই তবে আপনার পরে ইসলামের কোন নিয়মনীতি আর টিকিয়া থাকিতে পারিবে না। এই কথার পর আমার পিতা ফিরিয়া আসিলেন এবং বাহিনী প্রেরণ করিলেন। (কোন্য) খেলাফতের দায়িত্ব লোকদেরকে ফেরৎ দেওয়া হযরত আবু বকর (োঃ) বলিলেন, হে লোকসকল ! তোমাদের যদি এই ধারণা হয় যে, আমি তোমাদের এই খেলাফতের দায়িত্ব নিজ আগ্রহের কারণে অথবা তোমাদের উপর বা মুসলমানদের উপর প্রাধান্যতা ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।