Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৮৪ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) (রাঃ) হযরত আলী (রাঃ)এর নিকট আসিয়া বলিলেন, ইহা কেমন হইল যে, কুরাইশের সর্ব নিয় ও নীচ ব্যক্তি অর্থাৎ হযরত আবু বকর (রাঃ) খেলাফত পাইয়া গেল? আল্লাহর কসম, তোমরা চাহিলে আমি হযরত আবু বকর (রাঃ)এর বিরুদ্ধে আরোহী ও পদাতিক বাহিনী দ্বারা মদীনা ভরিয়া দিতে পারি। হযরত আলী (রাঃ) বলিলেন, হে আবু সুফিয়ান! তুমি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অনেক শত্রুতা করিয়াছ, কিন্তু তোমার শত্রুতা ইসলাম ও মুসলমানদের কোন ক্ষতি করিতে পারে নাই। আমরা হযরত আবু বকর রোঃ)কে এই খেলাফতের যোগ্য পাইয়াছি (বলিয়া তাহার হাতে বাইআত হইয়াছি)। হযরত ওমর রো?) ও হযরত খালেদ ইবনে সাঈদ রো? )এর ঘটনা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার হযরত সাখ্র রোঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত খালেদ ইবনে সাঈদ (রাঃ) ইয়ামানে ছিলেন এবং তাহার ইন্তেকালের সময়ও তিনি সেখানেই ছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এক মাস পর হযরত খালেদ (রাঃ) (মদীনায়) আসিলেন। তিনি রেশমের জুববা পরিহিত ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) ও হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ)এর সহিত তাহার সাক্ষাত হইল। হযরত ওমর (রাঃ) আশেপাশের লোকজনকে উচ্চস্বরে বলিলেন, তাহার জুববা ছিড়িয়া ফেল, সে রেশমের কাপড় পরিধান করিতেছে? অথচ যুদ্ধহীন শান্তিপূর্ণ সময়ে আমাদের পুরুষদের জন্য ইহার ব্যবহার নিষিদ্ধ। সুতরাং লোকেরা তাহার জুববা ছিড়িয়া ফেলিল। এই ঘটনার পর হযরত খালেদ (রাঃ) বলিলেন, হে আবুল হাসান! হে বনু আব্দে মানাফ ! খেলাফতের বিষয়ে কি তোমরা পরাজিত হইয়া গিয়াছ? হযরত আলী (োঃ) বলিলেন, তুমি কি ইহাকে জয় পরাজয়ের প্রতিযোগিতা মনে করিতেছ, না, ইহা খেলাফত? হযরত ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।