Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৮৩ বলিলেন, হে আলী! আর হে আববাস, বল, এই খেলাফতের কাজ কুরাইশের সর্বাপেক্ষা নিচু ও নিম্ন খান্দানে কিভাবে গেল? আল্লাহর কসম, যদি তোমরা চাও তবে আমি (হযরত আবু বকর (রোঃ)এর বিরুদ্ধে) আরোহী ও পদাতিক বাহিনী দ্বারা মদীনা ভরিয়া দিতে পারি। হযরত আলী (রাঃ) বলিলেন, না, আমি ইহা চাই না যে, তৃমি (হযরত আবু বকর রোঃ)এর বিরুদ্ধে) আরোহী ও পদাতিক বাহিনী দ্বারা মদীনা ভরিয়া দাও। আর হে আবু সুফিয়ান! যদি আমরা হযরত আবু বকর (রাঃ)কে এই খেলাফতের যোগ্য মনে না করিতাম তবে কখনও তাহার জন্য খেলাফতের কাজ ছাড়িয়া দিতাম না। নিঃসন্দেহে মুমিনগণ একে অন্যের কল্যাণকামী হন এবং পরস্পর একে অপরকে মহব্বত করেন। যদিও তাহাদের দেশ ও শরীর দূরে দূরে হয়। আর মুনাফিকরা পরস্পর একে অপরকে ধোকা দেয়। অপর এক রেওয়ায়াতে আছে, মুনাফিকদের দেশ ও শরীর যদিও নিকটবর্তী হয় কিন্তু তাহারা পরস্পর একে অপরকে ধোকা দেয়। আমরা তো হযরত আবু বকর (রাঃ)এর হাতে বাইআত হইয়া গিয়াছি এবং তিনি ইহার উপযুক্তও বটে। কোন্য) হযরত ইবনে আবজার রেহঃ) বলেন, হযরত আবু বকর রোঃ)এর বাইআত সম্পন্ন হওয়ার পর হযরত আবু সুফিয়ান (রাঃ) হযরত আলী (রাঃ)এর নিকট আসিয়া বলিলেন, এই খেলাফতের বিষয়ে কুরাইশের এক নিম্ন ঘরের লোক তোমাদের উপর প্রাধান্যতা লাভ করিল? শোন, আল্লাহর কসম, তোমরা চাহিলে আমি (হযরত আবু বকর (রাঃ)এর বিরুদ্ধে) আরোহী ও পদাতিক বাহিনী দ্বারা মদীনা ভরিয়া দিতে পারি। হযরত আলী রোঃ) বলিলেন, তুমি সারাজীবন ইসলাম ও মুসলমানদের সহিত শক্রতা করিয়া আসিতেছ ইহাতে ইসলাম ও মুসলমানদের কোন ক্ষতি হয় নাই। আমরা হযরত আবু বকর (রাঃ)কে খেলাফতের যোগ্য মনে করি। মুররা তাইয়েব (রহঃ) বলেন, হযরত আবু সুফিয়ান ইবনে হারব ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।