৩৮২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) অপারগতা প্রকাশ করিতে যাইয়া বলিলেন, আল্লাহর কসম, কোন দিনে অথবা রাত্রে অর্থাৎ জীবনের কোন সময় আমীর হওয়ার আকাঙ্ক্ষা আমার অন্তরে পয়দা হয় নাই আর না ইহার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হইয়াছে, আর না আমি কখনও গোপনে বা প্রকাশ্যে আল্লাহ তায়ালার নিকট আমীর হওয়ার জন্য দোয়া করিয়াছি। কিন্তু আমি (মুসলমানদের মধ্যে) ফেতনা সৃষ্টি হওয়ার আশংকায় ইহা কবুল করিয়াছি। (নতুবা) আমীর হওয়ার মধ্যে আমার জন্য কোন আরামের বিষয় নাই। বেরং) এক বিরাট দায়িত্ব আমার উপর চাপাইয়া দেওয়া হইয়াছে, যাহা আমার শক্তির উধের্বে। অবশ্য যদি আল্লাহ তায়ালা আমাকে শক্তি দান করেন (তবেই ইহা সঠিকভাবে আদায় করিতে পারিব)। আর আমি আন্তরিকভাবে ইহা চাই যে, লোকদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ব্যক্তি আজ আমার স্থলে আমীর হইয়া যাক। মুহাজিরগণ হযরত আবু বকর (রাঃ)এর বক্তব্য ও তাহার এই ওষরকে গ্রহণ করিলেন। হযরত আলী রোঃ) ও হযরত যুবাইর (রাঃ) বলিলেন, আমরা শুধু এইজন্য অসন্তুষ্ট হইয়াছি যে, আমাদিগকে পরামর্শে শরীক করা হয় নাই। নতুবা আমরা ভালভাবেই জানি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফতের ব্যাপারে লোকদের মধ্যে সর্বাপেক্ষা হকদার একমাত্র হযরত আবু বকর রোঃ)। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সঙ্গী এবং (কোরআনের ভাষায়) দুইজনের দ্বিতীয়জন। আমরা তাহার শরাফত ও বুঘুগীকে ভালভাবে জানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জীবদ্দশায় তাহাকে লোকদের নামায পড়াইবার হুকুম দিয়াছিলেন। বোইহাকী) হযরত আলী রোঃ)এর উক্তি হযরত সুয়াইদ ইবনে গাফালাহ রোঃ) বলেন, হযরত আবু সুফিয়ান (রাঃ) হযরত আলী (রাঃ) ও হযরত আববাস রোঃ)এর নিকট যাইয়া ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।