হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭৯ উক্ত ঘটনা সম্পর্কে ইবনে সীরীন রেহঃ )এর হাদীস ইবনে সীরীন রেহঃ) বলেন, যুরাইক গোত্রীয় এক ব্যক্তি বর্ণনা করিয়াছেন যে, সেদিন (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন) হযরত আবু বকর রোঃ) ও হযরত ওমর (রাঃ) হুজরা শরীফ হইতে বাহির হইয়া আনসারদের. নিকট পৌছিলেন। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, হে আনসারদের জামাত ! আমরা তোমাদের হককে অস্বীকার করি না, আর কোন মুমিন ব্যক্তি তোমাদের হককে অস্বীকার করিতে পারে না। আল্লাহর কসম, আমরা যত কল্যাণ হাসিল করিয়াছি তোমরাও উহাতে আমাদের সহিত সমভাবে শরীক রহিয়াছ, কিন্তু আরবগণ কুরাইশী কোন ব্যক্তি ব্যতীত আর কাহারো (খলীফা হওয়ার) উপর সন্তুষ্ট ও নিশ্চিন্ত হইবে না। কারণ কুরাইশগণ সর্বাপেক্ষা শুদ্ধভাষী এবং তাহাদের চেহারা সর্বাপেক্ষা সুশ্রী ও তাহাদের শহর মেকা শরীফ) সমগ্র আরবের শহর অপেক্ষা উত্তম। আরবের মধ্যে তাহারা সর্বাধিক অতিথিপরায়ণ। অতএব আস, তোমরা ওমরের দিকে অগ্রসর হও এব তাহার হাতে বাইআত হইয়া যাও। আনসারগণ বলিলেন, না। হযরত ওমর (রাঃ) বলিলেন, কেন? আনসারগণ বলিলেন, আমাদের আশংকা হয় যে, আমাদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। হযরত ওমর (রাঃ) বলিলেন, আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ তোমাদের উপর অন্য কাহাকেও অগ্রাধিকার দেওয়া হইবে না। তোমরা হযরত আবু বকর (রোঃ)এর হাতে বাইআত হইয়া যাও। হযরত আবু বকর (রাঃ) হযরত ওমর রোঃ)কে বলিলেন, তৃমি আমার অপেক্ষা অধিক শক্তিশালী । হযরত ওমর (রাঃ) বলিলেন, আপনি আমার অপেক্ষা উত্তম। একই কথা উভয়ের মধ্যে দুইবার পুনরাবৃত্তি হইল। হযরত আবু বকর (রাঃ) যখন তৃতীয়বার বলিলেন তখন হযরত ওমর (োঃ) বলিলেন, আমার সম্পূর্ণ শক্তি আপনার সঙ্গে থাকিবে, উপরন্তু আপনি আমার অপেক্ষা উত্তমও। সুতরাং লোকজন হযরত আবু বকর (রাঃ)এর হাতে ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।