হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭ দিলেন। হযরত ওমর (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মনে হয় হযরত আবদুর রহমান (রাঃ) এত বেশী খরচ করার দ্বারা গুনাহগার হইয়াছেন। কারণ তিনি নিজ পরিবারের জন্য কিছুই অবশিষ্ট রাখেন নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবদুর রহমান (রোঃ)কে জিজ্ঞাসা করিলেন, তুমি কি তোমার পরিবারের জন্য কিছু রাখিয়াছ? তিনি উত্তরে বলিলেন, জি হাঁ, যে পরিমাণ আনিয়াছি তাহা অপেক্ষা অধিক ও উত্তম (তাহাদের জন্য রাখিয়া আসিয়াছি)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন কত? তিনি বলিলেন, আল্লাহ ও তাহার রাসূল যে রিযিক ও কল্যাণের ওয়াদা করিয়াছেন, তাহা রাখিয়া আসিয়াছি। হযরত আবু আকীল (রাঃ) নামক একজন আনসারী সাহাবী এক সা, (সোড়ে তিন সের) খেজুর আনিয়া দিলেন। মুনাফিকগণ যখন মুসলমানদিগকে এরূপ খরচ করিতে দেখিল তখন তাহারা পরস্পর চোখ টিপিয়া ইশারা করিতে লাগিল। যদি কেহ বেশী পরিমাণে আনিত তবে তাহারা চোখ টিপিয়া বলিত, এই ব্যক্তি রিয়াকার (অর্থাৎ লোক দেখাইবার জন্য বেশী করিয়া আনিয়াছে)। আর যদি কেহ নিজ সামধ্যানুসারে অল্প পরিমাণ খেজুর আনিত তবে তাহারা বলিত, এই ব্যক্তি যাহা আনিয়াছে সে নিজেই উহার অধিক মুখাপেক্ষী। সুতরাং হযরত আবু আকীল (রাঃ) এক সা, (সোড়ে তিন সের) খেজুর আনিয়া বলিলেন, আমি দুই সা, খেজুরের বিনিময়ে আজ সারারাত্র পানি টানিয়াছি। আল্লাহর কসম, এই দুই সা" খেজুর) ব্যতীত আমার নিকট আর কিছুই ছিল না। তিনি নিজের ওজরের কথাও বর্ণনা করিতেছিলেন এবং (বেশী খরচ করিতে না পারার দরুন) লজ্জিত হইতেছিলেন। তিনি বলিতেছিলেন, আমি সেই দুই সা, হইতে এক সা" এখানে আনিয়াছি এবং অপর এক সা" পরিবারের জন্য রাখিয়া আসিয়াছি। মুনাফিকগণ বলিল, এই এক সা" তো অন্যের অপেক্ষা এই ব্যক্তির নিজেরই অধিক প্রয়োজন। মুনাফিকগণ এইভাবে চোখ টিপাটিপি করিতেছিল এবং এরূপ কথাবার্তা বলিতেছিল। তদুপরি ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।