ঙ্ঞ্৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) কাহারো ব্যাপারে একমত হইতে পারিবে না। সুতরাং আমরা আমীর হইব আর আপনারা উজির হইবেন। আল্লাহকে ভয় করুন এবং ইসলামকে বিভক্ত করিবেন না। আর. আপনারা ইসলামে নতুন বিষয় সৃষ্টির সুচনাকারী হইবেন না। একটু মনোযোগ দিয়া শ্রবণ করুন, আমি আপনাদের জন্য এই দুই ব্যক্তির যে কোন একজনকে পছন্দ করিয়াছি। হযরত আবু বকর রোঃ) দুই ব্যক্তি দ্বারা আমাকে ও হযরত আবু ওবায়দাহ (রাঃ)কে বুঝাইয়াছেন। তারপর বলিলেন, আপনারা এই দুইজনের ষে কোন একজনের হাতে বাইআত হইবেন, সে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি! হযরত ওমর (োঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) শেষোক্ত কথা ব্যতীত সকল কথাই আমার পছন্দমত বলিয়াছেন এবং যত কথা আমি বলিতে চাহিয়াছিলাম তিনি তাহা সবই বলিয়া দিয়াছেন। আল্লাহর কসম, হযরত আবু বকর (ো£) যেখানে উপস্থিত রহিয়াছেন সেখানে আমি আমীর হই ইহা অপেক্ষা আমার নিকট অধিক পছন্দনীয় এই যে, আমাকে বিনা অপরাধে কতল করিয়া আবার জীবিত করা হয় এবং আবার কতল করিয়া আবার জীবিত করা হয়। তারপর আমি বলিলাম, হে আনসারদের জামাত, হে মুসলমানদের জামাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাঁহার খেলাফতের বিষয়ে লোকদের মধ্যে সর্বাপেক্ষা হকদার সেই ব্যক্তি ধিনি (কোরআনের ভাষায় ৮4501 5 ৫ ১] 951 5 অর্থাৎ দুইজনের দ্বিতীয়জন যখন তাহারা গুহার ভিতর ছিলেন! আর তিনি হইলেন হযরত আবু বকর (রাঃ), যিনি সকল নেককাজে প্রকাশ্যভাবে সবার অপেক্ষা অগ্রগামী। অতঃপর আমি (বাইআত হওয়ার জন্য) হযরত আবু বকর রোঃ)এর হাত ধরিতে চাহিলাম, কিন্তু আমরা হাত ধরিবার পূর্বেই একজন আনসারী তাহার হাত ধরিয়া ফেলিলেন (এবং বাইআত হইয়া গেলেন)। ইহার পর লোকেরা একের পর এক বাইআত হইতে আরন্ত করিল এবং হযরত সাশ্দ ইবনে ওবাদাহ (রাঃ)এর দিক হইতে মনোযোগ সরিয়া গেল। কোনযুল উন্মাল) ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।