হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭৭ একজন হযরত উয়াইম ইবনে সায়েদাহ (রাঃ) ও অপরজন হযরত মাআন ইবনে আদী (রাঃ)। তাহারা উভয়ে বলিলেন, আপনারা কোথায় যাইতেছেন?ঃ আমরা বলিলাম, তোমাদের (আনসারদের) সম্পর্কে আমাদের নিকট সংবাদ পৌছিয়াছে, এইজন্য তাহাদের নিকট যাইতেছি। তাহারা বলিলেন, আপনারা ফিরিয়া যান, কারণ আপনাদের বিরোধিতা কখনই করা হইবে না এবং এমন কোন কাজ করা হইবে না যাহা আপনাদের নিকট অপছন্দনীয় হয়। কিন্তু আমরা তাহাদের নিকট যাওয়ারই সিদ্ধান্ত করিলাম। আমি সেখানে যাইয়া বলার জন্য কিছু কথা মনে মনে সাজাইয়া লইলাম। অবশেষে আমরা আনসারদের নিকট পৌছিলাম। তাহারা হযরত সাস্দ ইবনে ওবাদাহ রোঃ)এর চারিপার্ে সমবেত হইয়াছিল এবং হযরত সাঁদ (রাঃ) চৌকির উপ্্র অসুস্থ অবস্থায় বসিয়াছিলেন। আমরা তাহাদের সমাবেশে উপস্থিত হইলে তাহারা আমাদিগকে বলিল,হে কুরাইশের জামাত ! আমাদের পক্ষ হইতে একজন আমীর হইবেন এবং আপনাদের পক্ষ হইতে একজন আমীর হইবেন। হযরত হুবাব ইবনে মুনযির (রাঃ) বলিলেন, আমার নিকট এই রোগের উত্তম চিকিৎসা রহিয়াছে এবং আমার নিকট এই বিষয়ের উত্তম সমাধান রহিয়াছে। আল্লাহর কসম, যদি তোমরা চাও তবে আমরা এই বিষয়ের ফয়সালাকে জওয়ান উটের ন্যায় পছন্দনীয় করিয়া দিতে পারি। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আপনারা সকলে স্ব স্ব স্থানে শান্ত হইয়া বসুন। হযরত ওমর রোঃ) বলেন, আমার ইচ্ছা হইল কিছু বলি কিন্ত হযরত আবু বকর রোঃ) বলিলেন, হে ওমর, তুমি চুপ থাক। অতঃপর তিনি হামদ ও সানা পাঠ করিয়া বলিলেন, হে আনসারদের জামাত, আল্লাহর কসম, আমরা আপনাদের সম্মান এবং ইসলামে আপনারা যে মর্যাদায় পৌছিয়াছেন তাহা এবং আমাদের উপর আপনাদের প্রাপ্য হককে অস্বীকার করি না। কিন্তু আপনারা জানেন, সমগ্র আরবের মধ্যে কুরাইশদের একটি বিশেষ মর্যাদা রহিয়াছে যাহা তাহাদের ব্যতীত অন্য কাহারো জন্য নাই। আরবগণ কুরাইশ ব্যতীত অন্য ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।