৩৭৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) হইলেও (তাহাদের সহিত একতা রক্ষার খাতিরে) আমাদেরকেও বাইআত হইতে হইবে। অথবা আমাদিগকে তাহাদের বিরোধিতা করিতে হইবে। আর তখন ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হইবে। অতএব (মূল কথা হইল,) যে ব্যক্তি মুসলমানদের সহিত পরামর্শ ব্যতীত কোন আমীরের হাতে বাইআত হইবে তাহার এই বাইআত শরীয়তমতে গ্রহণযোগ্য হইবে না। আর না সেই আমীরের বাইআতের কোন মুল্য হইবে। বরং হেক কথা না মানার কারণে) আশংকা হয় যে, শৈরীয়তের হুকুম অনুযায়ী) তাহাদের উভয়কে কতল করিয়া দেওয়া হইবে। যুহরী (রহঃ) হযরত ওরওয়া (রাঃ) হইতে বর্ণনা করেন যে, সেই দুই ব্যক্তি যাহাদের সহিত হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর রোঃ)এর সাক্ষাৎ হইয়াছিল তাহারা হইলেন হযরত উয়াইম ইবনে সায়েদাহ রোঃ) ও হযরত মাআন ইবনে আদী (রাঃ)। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব (রাঃ) হইতে বর্ণিত আছে যে, যিনি এই কথা বলিয়াছিলেন যে, এই মুনযির রোঃ) ছিলেন। (বিদায়াহ) উক্ত বিষয়ে হযরত ইবনে আব্বাস (রাঃ )এর হাদীস হযরত ইবনে আব্বাস রোঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হযরত ওমর রোঃ) বলেন, (খেলাফতের বিষয়ে) সাহাবা (রাঃ)দের ঘটনা এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এক ব্যক্তি আসিয়া আমাদিগকে বলিল, আনসারগণ হযরত সাপ্দ ইবনে ওবাদাহ (রাঃ)এর নিকট বাইআত হওয়ার জন্য সাকীফায়ে বনি সায়েদায় সমবেত হইয়াছে। ইহা শুনিয়া আমি, হযরত আবু বকর (রাঃ) ও হযরত আবু ওবায়দাহ ইবনে জাররাহ (রাঃ) তাহাদের উদ্দেশ্যে রওয়ানা হইলাম এবৎ এই ব্যাপারে ভীত ও শঙ্কিত হইলাম যে, আনসারগণ ইসলামের মধ্যে কোন নতৃন বিষয় সৃষ্টি করিয়া না বসে। পথে আমাদের সহিত দুইজন আনসারীর সাক্ষাৎ হইল। তাহারা অত্যন্ত সত্যবাদী লোক ছিলেন। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।