হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭৫ সামনে ডাকিয়া বিনা অপরাধে আমার গর্দান উড়াইয়া দেওয়া হয়। মনের অবস্থা পরিবর্তন হইয়া যায় তাহা ভিন্ন কথা। আনসারদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল, আমি খুজলিযুক্ত উটের জন্য চুলকাইবার খুঁটি ও ফলযুক্ত গাছের জন্য ভারবাহী খুটি হইতে পারি অর্থাৎ আমি এই বিষয়ে উত্তম সমাধান দিতে পারি। আর তাহা এই যে, হে কুরাইশ, আমাদের মধ্য হইতে একজন আমীর হইবে এবং তোমাদের মধ্য হইতে একজন আমীর হইবে। এই কথার পর সকলেই কথা বলিতে আরম্ত করিল এবং শোরগোল হইতে লাগিল। পরস্পর মতবিরোধ সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিল। তখন আমি বলিলাম, হে আবু বকর, আপনার হাত প্রসারিত করুন। তিনি হাত প্রসারিত করিলে আমি সর্বপ্রথম তাহার হাতে বাইআত হইয়া গেলাম। তারপর মুহাজিরগণ বাইআত হইলেন। অতঃপর আনসারগণ বাইআত হইয়া গেলেন। এইভাবে আমরা হযরত সাস্দ ইবনে ওবাদাহ রোঃ)এর উপর জয়ী হইলাম। (অর্থাৎ তিনি আর আমীর হইতে পারিলেন না) এমতাবস্থায় তাহাদের একজন বলিল, তোমরা তো সাপ্দকে মারিয়া ফেলিলে। আমি বলিলাম, আল্লাহ তায়ালা তাহাকে মারিয়া ফেলুক। (অর্থাৎ তিনি যেমন এই পরিস্থিতিতে হকের পক্ষে সাহায্য করিলেন না তেমনি আল্লাহ তায়ালা যেন আমীর হওয়ার ব্যাপারে তাহাকে সাহায্য না করেন।) হযরত ওমর রোঃ) বলেন, আল্লাহর কসম, এই পরিস্থিতিতে আমরা যত বিষয়ে অংশগ্রহণ করিয়াছি উহাতে হযরত আবু বকর রোঃ)এর হাতে বাইআতের ন্যায় কার্যকর ও উপযুক্ত ব্যবস্থা আমরা আর কিছু পাই নাই। আর েযরত আবু বকর রোঃ)এর হাতে আকস্মিকভাবে আমার বাইআত শুরু করাইয়া দেওয়ার কারণ এই ছিল যে,) আমাদের আশংকা হইতেছিল যে, যদি আমরা বাইআতের কাজ শেষ না করিয়া আনসারদেরকে এইখানে রাখিয়া যাই তবে আমাদের যাওয়ার পর তাহারা অন্য কাহারো হাতে বাইআত হইয়া যাইবে। অতঃপর পছন্দ না ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।