৩৭৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) বিচ্ছিন্ন করিয়া দিতে চান এবং খেলাফতের বিষয় হইতে দূরে সরাইয়া রাখিবার ইচ্ছা পোষণ করেন। এই ব্যক্তি কেথা শেষ করিয়া) চুপ করিলে আমি কথা বলিতে চাহিলাম। আমি কিছু বক্তব্য সাজাইয়া লইয়াছিলাম যাহা আমার নিকট অত্যন্ত পছন্দনীয় ছিল এবং হযরত আবু বকর (রোঃ)এর উপস্থিতিতে আমি তাহা ব্যক্ত করিতে চাহিতেছিলাম। এইজন্য আমি তাহাকে শান্ত রাখিতে চেষ্টা করিতেছিলাম (যাহাতে তাহার রাগারাগির কারণে আমার কথা বলার সুযোগ নষ্ট না হইয়া যায়।) অথচ তিনি আমার অপেক্ষা অধিক ধের্যশীল ও ধীর-গন্তীর ছিলেন। কিন্তু হযরত আবু বকর (রোঃ) বলিলেন, হে ওমর, শান্ত হইয়া বস। আমি তাহাকে অসন্তুষ্ট করিতে চাহিলাম না। অতএব বসিয়া গেলাম এবং তিনি কথা বলিলেন।) তিনি. আমার অপেক্ষা অধিক জ্ঞানী ও ধীর-গম্তীর ছিলেন। আল্লাহর কসম, আমি মনে মনে যে সকল পছন্দনীয় কথা বলার জন্য সাজাইয়া লইয়াছিলাম হযরত আবু বকর (রোঃ) সাজানো ছাড়াই উপস্থিত বক্তব্যে সেই সকল কথা হুবহু বলিয়া দিলেন, বরং তাহা অপেক্ষা উত্তম বলিলেন। তারপর ক্ষান্ত হইলেন। তিনি তোহার বক্তব্যে) বলিলেন, আম্মাবাদ, তোমরা নিজেদের বা'পারে যে সকল গুণের কথা উল্লেখ করিয়াছ, প্রকৃতই তোমরা উহার অধিকারী। কিন্তু সমগ্র আরব এই খেলাফতের বিষয়ে একমাত্র কোরাইশকেই উপযুক্ত মনে করে এবং কোরাইশগণ সমগ্র আরবের মধ্যে বংশ ও শহর হিসাবে সর্বাপেক্ষা উত্তম। আমার নিকট এই দুইজনের যে কোন একজন (তোমাদের খলীফা হওয়ার জন্য) পছন্দ হয়। অতএব তোমরা দুইজনের যে কোন একজনের হাতে বাইআত হইয়া যাও। এই বলিয়া তিনি আমার ও হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ (রাঃ)এর হাত ধরিলেন। হযরত আবু বকর (রাঃ)এর এই একটি কথা ব্যতীত আর কোন কথা আমার নিকট অপছন্দনীয় মনে হয় নাই। আল্লাহর কসম, হযরত আবু বকর (রাঃ)এর উপস্থিতিতে আমি লোকদের আমীর হইয়া যাই ইহা অপেক্ষা আমার নিকট অধিক পছন্দনীয় এই যে, আমাকে ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।