হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭৩ হযরত আলী, হযরত যুবাইর এবং তাহাদের সহিত আরো কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রোঃ)এর ঘরে রহিয়া গিয়াছিলেন। অপরদিকে আনসারগণ সাকীফায়ে বনি সায়েদায় সমবেত হইলেন আর মুহাজিরগণ হযরত আবু বকর (রোঃ)এর নিকট জমায়েত হইলেন। আমি তাহাকে বলিলাম, হে আবু বকর! চলুন আমরা আমাদের আনসারী ভাইদের নিকট যাই। সুতরাং আমরা আনসারদের উদ্দেশ্যে রওয়ানা হইলাম। পথে দুইজন নেক ব্যক্তি হেষরত উয়াইম আনসারী (রাঃ) ও হযরত মা'ন (বাঃ))এর সহিত সাক্ষাত হইল। তাহারা আনসারগণ যাহা করিতেছিলেন সে ব্যাপারে সংবাদ দিলেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করিলেন, হে মুহাজিরীনদের জামাত, আপনারা কোথায় যাইতেছেন? আমি বলিলাম, আমরা আমাদের আনসারী ভাইদের নিকট যাইতেছি। তাহারা উভয়ে বলিলেন, আনসারদের নিকট আপনাদের যাওয়ার প্রয়োজন নাই, হে মুহাজিরগণ, আপনারা নিজেরাই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত করিয়া লউন। আমি বলিলাম, আল্লাহর কসম, না, আমরা তো অবশ্যই তাহাদের নিকট যাইব। সুতরাং আমরা গেলাম এবং তাহাদের নিকট পৌছিলাম। তাহারা সকলে সাকীফায়ে বনি সায়েদায় সমবেত ছিল এবং তাহাদের মাঝে এক ব্যক্তি চাদর জড়াইয়া বসিয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, এই ব্যক্তি কে? তাহারা বলিল, ইনি হযরত সাশ্দ ইবনে ওবাদাহ রোঃ)। আমি জিজ্ঞাসা করিলাম, তাহার কি হইয়াছে? তাহারা বলিল, ইনি অসুস্থ। অতঃপর আমরা যখন বসিয়া গেলাম তখন তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি কথা বলার জন্য দীড়াইল এবং আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিল, আম্মা বাদ, আমরা আল্লাহর দ্বীনের) আনসার অর্থাৎ সাহায্যকারী এবং ইসলামের সৈন্যদল, আর হে মুহাজিরগণ, আপনারা আমাদের নবীর জামাত, আপনাদের মধ্য হইতে কিছু লোক এমন কথা বলিতেছেন যাহা দ্বারা বুঝা যায় যে, আপনারা আমাদিগকে ড/$/%.81100119.0010
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।