৩৭২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) পাইতেছি না। এইভাবে আল্লাহ তায়ালার ফরযকৃত হুকুম ছাড়িয়া দিয়া লোকেরা গোমরাহ হইয়া যাইবে। ব্যভিচারীকে পাথর নিক্ষেপে হত্যা করার হুকুম অবশ্যই আল্লাহর কিতাবে ছিল। বিবাহিত পুরুষ বা মহিলা যদি যেনা করে এবং উহার সাক্ষী পাওয়া যায় অথবা যেনা দ্বারা গর্ভ ধারণ হইয়া থাকে বা উহার স্বীকারোক্তি পাওয়া যায় তবে রজম অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যা করা শরীয়তের দৃষ্টিতে জরুরী। শুনিয়া রাখ, আমরা (কোরআনে) এই আয়াতও পাঠ করিতাম__ 9.5 ৬০১০১2১৪225 2555 72875 (5৩5৩ 55 1555 01০৫ ৩৮ ভিত ৩৪155 এ অর্থঃ নিজের বাপদাদা ব্যতীত অন্য কাহারো সহিত নিজের বংশসুত্র স্থাপন করিবে না। কারণ বাপদাদার বংশ পরিত্যাগ করা কুফুরী (অর্থাৎ নেয়ামতের নাশুকরী)। (এই আয়াতের শব্দ যদিও রহিত হইয়া গিয়াছে কিন্তু হুকুম বহাল রহিয়াছে।) আর শুনিয়া রাখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার প্রশংসায় এরপ বাড়াবাড়ি করিও না যেরূপ হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালামের €সায় বাড়াবাড়ি করা হইয়াছে। আমি তো শুধু একজন বান্দা। অতএব তোমরা (এরূপ) বল যে, তিনি আল্লাহর বান্দা ও তীহার রাসূল। আর আমার নিকট এই সংবাদ পৌছিয়াছে যে, তোমাদের মধ্য হইতে কেহ এইকথা বলিতেছে যে, ওমর মারা গেলে আমি অমুকের হাতে বাইআত হইয়া যাইব। সে যেন এই ধোকা না খায় যে, হযরত আবু বকর (রাঃ)এর বাইআত আকস্মিকভাবে হইয়াছিল এবং তাহা পূর্ণ হইয়াছিল। শুনিয়া রাখ, সেই বাইআত প্রকৃতই এইভাবে (অকস্মাৎ) ঘটিয়াছিল, কিন্তু আল্লাহ তায়ালা উহার অকল্যাণ ও খারাবী হইতে (সমগ্র উম্মতকে) বাঁচাইয়া দিয়াছেন আজ তোমাদের মধ্যে হযরত আবু বকর রোঃ)এর ন্যায় কেহ নাই যাহার সম্মান সকলের নিকট স্বীকৃত এবং দূর ও নিকটের সকলেই তাহাকে মান্য করিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আমাদের ঘটনা এই যে, ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।