হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭১ আমার ধারণা হয় না যে, হযরত ওমর (রাঃ) আজ এমন কথা বলিবেন যাহা তাহার পূর্বে আর কেহ বলে নাই। (কেননা দ্বীন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পরিপূর্ণ হইয়া গিয়াছে অতএব নতুন কথা কিভাবে বলিবেন।) হযরত ওমর রোঃ) মিম্বারে বসিলেন। মুআযযিন আযান শেষ করিলে হযরত ওমর (রাঃ) দীড়াইলেন এবং আল্লাহ তায়ালার যথাযথ হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, আম্মাবাদ, হে লোকসকল, আমি একটি কথা বলিব যাহা বলার জন্য পূর্ব হইতেই আমার ভাগ্যে লেখা হইয়াছে। হইতে পারে এই কথা আমার মৃত্যুর পূর্বলক্ষণ হইবে। অতএব যে ব্যক্তি আমার কথা স্মরণ রাখিতে পারে এবং ভালভাবে বুঝিতে পারে সে যেন আমার এই কথা দুনিয়ার যেখান পর্যন্ত তাহার বাহন তাহাকে লইয়া যায় সেখানকার লোকদের নিকট বর্ণনা করে। আর যে ব্যক্তি আমার কথা ভালভাবে বুঝিতে সক্ষম না হয় আমি তাহাকে এই অনুমতি দান করি না যে, সে আমার ব্যাপারে ভুল কথা বলে। (সকলকে ভালভাবে মনোযোগী করার জন্য উপরোক্ত কথাগুলি বলিয়া তিনি বলিলেন,) আল্লাহ তায়ালা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক দিয়া প্রেরণ করিয়াছেন এবং তাহার উপর কিতাব নাধিল করিয়াছেন। তাহার উপর যাহা কিছু নাধিল হইয়াছিল উহাতে (ব্যভিচারীকে) রজম (অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যা করা)এর আয়াতও ছিল। (সেই আয়াত এইরূপ ছিল_-৮১615] 22৯11 ০1 (১৯2৯) আয়াতের শব্দ পরবর্তীতে রহিত হইয়া গেলেও উহার হুকুম বহাল রহিয়াছে) আমরা সেই আয়াত পড়িয়াছি এবং মুখস্থ করিয়াছি এবং উহাকে ভালোভাবে বুঝিয়াছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রজম করিয়াছেন এবং আমরাও তাহার পর রজম করিয়াছি। কিন্ত আমার আশংকা হয় যে, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেহ এরূপ বলিবে যে, আমরা তো রজমের আয়াত আল্লাহর কিতাবে ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।