Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৭০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) চাহিতেছে।) হযরত আবদুর রহমান (রাঃ) বলেন, আমি হযরত ওমর (রাঃ)কে বলিলাম, হে আমীরুল মুমিনীন, আপনি এরূপ করিবেন না, কারণ হজ্জের মৌসুমে সাধারণতঃ আজেবাজে বিবেক বুদ্ধিহীন লোকজন জমা হইয়া থাকে। আপনি যখন বয়ানের জন্য দীড়াইবেন তখন মজলিসে এই ধরনের লোকজনই বেশী থাকিবে। (জ্ঞানী গুণী লোক মজলিসে কম স্থান পাইবে।) এমতাবস্থায় আমার আশংকা হয় যে, আপনি কোন কথা বলিবেন আর এই ধরনের লোক তাহা লইয়া ছড়াইয়া পড়িবে, না তাহারা আপনার কথা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করিতে পারিবে, আর না সঠিকভাবে তাহা অন্যদের নিকট পৌছাইতে পারিবে । অতএব আপনি মদীনায় পৌছা পর্যন্ত ধের্ধধারণ করুন। কারণ মদীনা হিজরতের স্থান ও সুন্নাতে নববীর ঘর। সেখানে যাইয়া আপনি লোকদের মধ্য হইতে ওলামা ও সর্দারদেরকে প্থক করিয়া লইয়া যাহা বলিতে ইচ্ছা করেন বলিবেন। তাহারা আপনার কথা পরিপূর্ণভাবে বুবিতেও পারিবে এবং সঠিকভাবে অন্যদের কাছেও পৌঁছাইতে পারিবে। হযরত ওমর (রোঃ) (আমার রায় গ্রহণ করিয়া) বলিলেন, আমি যদি সহী সালামতে মদীনায় পৌছিয়া যাই তবে ইনশাআল্লাহ) আমি আমার সর্বপ্রথম বয়ানে লোকদেরকে এই বিষয়ে অবশ্য বলিব। হযরত ইবনে আববাস রোঃ) বলেন,) আমরা যখন ফিলহজ্জ মাসের শেষের দিকে জুমুআর দিন মদীনায় পৌছিলাম তখন আমি দিপ্রহরের সময় কঠিন গরমের পরওয়া না করিয়া দ্রুত মেসজিদে) গেলাম। আমি সেখানে পৌছিয়া দেখিলাম, হযরত সাঈদ ইবনে যায়েদ রোঃ) আমার পূর্বেই পৌছিয়া গিয়াছেন এবং মিম্বারের ডান দিকে বসিয়া রহিয়াছেন। আমি পাশাপাশি তাহার হাঁটুর সহিত হাঁটু লাগাইয়া বসিয়া গেলাম। অল্পক্ষণের মধ্যেই হযরত ওমর রোঃ) আসিলেন। আমি তাহাকে দেখিয়া বলিলাম, আজ হযরত ওমর রোঃ) এই মিম্বারের উপর এমন কথা বলিবেন যাহা আজকের পূর্বে এই মিম্বারে আর কেহ বলে নাই। হযরত সাঈদ ইবনে যায়েদ (রাঃ) আমার এই কথা অস্বীকার করিয়া বলিলেন, ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।