৩৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আলাইহি ওয়াসাল্লামকে তবুকের যুদ্ধের হুকুম দিলেন। ইহাই সেই যুদ্ধ যাহাকে আল্লাহ তায়ালা কোরআন পাকে “সাআতুল উসরাহ, সেংকট মুহূর্ত) নামে উল্লেখ করিয়াছেন। এই যুদ্ধ প্রচণ্ড গরমের মৌসুমে সংঘটিত হইয়াছিল। মোনাফিকদের শক্তি বৃদ্ধি পাইতেছিল এবং আসহাফে সুফফার সংখ্যাও বৃদ্ধি পাইতেছিল। মসজিদে নববীর সম্মুখে) একটি ছাপরার নীচে গরীব মিসকীন সাহাবীগণ সমবেত থাকিতেন। উহারই নাম সুফফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাধারণ মুসলমানদের সদকা তাহাদিগকে দেওয়া হইত। কোন যুদ্ধে যাওয়ার সময় হইলে মুসলমানগণ প্রত্যেকেই নিজ নিজ সামর্থযানুষায়ী আহলে সুফফাদের মধ্য হইতে একজন অথবা একের অধিককে নিজের সঙ্গে লইয়া যাইতেন এবং সফরে তাহাদের ভালভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিতেন, তাহাদিগকে যুদ্ধের জন্য সাজসরঞ্জামও দিতেন। আহলে সুফফাগণ অন্যান্য মুসলমানদের সহিত যুদ্ধে শরীক হইতেন এবং মুসলমানগণও সাওয়াবের আশায় তাহাদের উপর খরচ করিতেন। তৈবুকের যুদ্ধের সময়ও যথারীতি) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাওয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলিলে তাহারা সওয়াবের আশায় প্রাণ খুলিয়া খুব খরচ করিলেন। সেই সময় এমন কিছু (মুনাফিক) লোকেরাও খরচ করিল যাহাদের সাওয়াবের নিয়ত ছিল না, বরং লোক দেখানো এবং নিজেদেরকে মুসলমান বলিয়া প্রকাশ করাই তাহাদের উদ্দেশ্য ছিল। এইভাবে অনেক গরীব মুসলমানদের সাওয়ারীর ব্যবস্থা হইয়া গেল। তারপরও অনেক এমনও রহিয়া গেলেন যাহাদের সাওয়ারী জুটিল না। সেদিন হযরত আবদুর রহমান ইবনে আওফ (রোঃ) সর্বাপেক্ষা বেশী মাল খরচ করিলেন। তিনি দুইশত উকিয়া রাপা অর্থাৎ আট হাজার দেরহাম আল্লাহর রাস্তায় খরচের জন্য দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) একশত উকিয়া অর্থাৎ চার হাজার দেরহাম দিলেন। হযরত আসেম আনসারী (রাঃ) নব্বই ওসাক (অর্থাৎ প্রায় পৌণে পাঁচ মণ) খেজুর ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।