৩৬৮ হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) দুনিয়া হইতে যাইবেন। (এইজন্য আমি গতকল্য বলিয়াছিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই, ইহা আমার ভূল ছিল।) আল্লাহ তায়ালা আপন সেই কিতাবকে তোমাদের মাঝে বিদ্যমান রাখিয়াছেন যাহা দ্বারা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়াত দান করিয়াছিলেন। যদি তোমরা সেই কিতাবকে মজবুত করিয়া ধরিয়া থাক তবে আল্লাহ তায়ালা তাঁহাকে যে সমস্ত বিষয়ে হেদায়াত দান করিয়াছেন তোমাদিগকেও সেই সমস্ত বিষয়ে হেদায়াত দান করিবেন। আর আল্লাহ তায়ালা তোমাদের খেলাফতের) বিষয়কে তোমাদের মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির হাতে সন্নিবেশিত করিয়া দিয়াছেন। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও সওর গুহার সঙ্গী। অতএব তোমরা সকলে উঠিয়া তাহার নিকট বাইআত হইয়া যাও। সকীফায় বাইআত সংঘটিত হওয়ার পর (আজ পুনরায়) সাধারণভাবে মুসলমানগণ হযরত আবু বকর রোঃ)এর হাতে বাইআত হইলেন। তারপর হযরত আবু বকর (রাঃ) কথা বলিলেন। সর্বপ্রথম আল্লাহ তায়ালার যথোপযুক্ত হামদ সানা বর্ণনা করিয়া বলিলেন, আমাকে তোমাদের শাসনকর্তা নিযুক্ত করা হইয়াছে। অথচ আমি তোমাদের মধ্যে সর্বোস্তম নই। (তিনি এই কথা বিনয়ের কারণে বলিয়াছেন, নতুবা উম্মতের সমস্ত ওলামায়ে কেরামের মতে হযরত আবু বকর (রাঃ) সমস্ত সাহাবাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি।) যদি আমি সঠিকভাবে কাজ করি তবে আমাকে শোধরাইয়া দিবে। সত্য কথা আমানত, আর মিথ্যা খেয়ানত। তোমাদের মধ্যে দুর্বল ব্যক্তি আমার নিকট সবল। সে যে কোন অসুবিধার কথা আমার নিকট লইয়া আসিবে আমি তাহা দূর করিয়া দিব ইনশাআল্লাহ। আর তোমাদের সবল ব্যক্তি আমার নিকট দুর্বল যতক্ষণ না যে কোন জাতি আল্লাহর রাস্তায় জেহাদ করা ছাড়িয়া দিবে আল্লাহ ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।