Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৬ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) কিতাব দ্বারা আল্লাহ তায়ালা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়াত দান করিয়াছেন এবং এই কিতাবের মধ্যে আল্লাহ তায়ালার হালাল ও হারামকৃত জিনিসের উল্লেখ রহিয়াছে। আল্লাহর কসম, আল্লাহর মাখলুকের মধ্য হইতে যে কেহ আমাদের বিরুদ্ধে সৈন্য লইয়া আসিবে আমরা তাহার পরওয়া করিব না। নিঃসন্দেহে আল্লাহর তলোয়ার উত্তোলিত রহিয়াছে, আমরা এখনো উহা নামাইয়া রাখি নাই। যে কেহ আমাদের বিরুদ্ধাচরণ করিবে আমরা তাহার বিরুদ্ধে জেহাদ করিব, যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়া জেহাদ করিয়াছি। এখন যে কেহ অন্যায় আচরণ করিবে সে প্রকৃতপক্ষে নিজের সহিত অন্যায় আচরণকারী হইবে । তারপর তিনি ও তাহার সহিত মুহাজিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের ব্যবস্থার) জন্য গেলেন। (বিদায়াহ) হযরত ওমর রোঃ )এর খোতবা হযরত আনাস রোঃ) বলিয়াছেন যে, তিনি হযরত ওমর রোঃ)এর সেই সর্বশেষ খোতবা শুনিয়াছেন যাহা তিনি মিম্বারে বসিয়া দিয়াছিলেন। আর ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরদিনের ঘটনা। হযরত আবু বকর রোঃ) চুপচাপ বসিয়াছিলেন, কোন কথা বলিতেছিলেন না। হযরত ওমর রোঃ) বলিলেন, “আমি আশা করিয়াছিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন দুনিয়াতে জীবিত থাকিবেন যে, আমরা সকলে তাহার পূর্বে চলিয়া যাইব এবং তিনি আমাদের সকলের পরে যাইবেন। এখন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেলেও আল্লাহ তায়ালা তোমাদের মাঝে এক নূর (অর্থাৎ কোরআন) রাখিয়াছেন যাহা দ্বারা তোমরা হেদায়াত লাভ করিতে পার। আর ইহা দ্বারাই আল্লাহ তায়ালা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।