Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৬৩ অত্যন্ত ব্যথিত ও দুঃখ ভারাত্রান্ত ছিলেন। নিজ কন্যা হযরত আয়েশা (রাঃ)এর ঘরে প্রবেশের অনুমতি চাহিলেন। হযরত আয়েশা (রাঃ) অনুমতি দিলে তিনি ঘরে প্রবেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হইয়া গিয়াছিল। তিনি বিছানায় শায়িত ছিলেন এবং চারিপার্রবে তাঁহার পাকবিবিগণ বসিয়াছিলেন। হযরত আয়েশা রোঃ) ব্যতীত অন্যান্য বিবিগণ নিজ নিজ চেহারা চাদর দ্বারা টাকিয়া লইলেন এবং হযরত আবু বকর (রাঃ) হইতে পর্দা করিয়া লইলেন। হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক হইতে চাদর সরাইলেন এবং হাঁটু গাড়িয়া বসিয়া চুম্বন করিতে লাগিলেন এবং কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিলেন, হেযরত ওমর) ইবনে খাত্তাব যাহা বলিতেছেন তাহা ঠিক নহে। (অর্থাৎ হযরত ওমর রোঃ) বলিতেছিলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় নাই, বরং তিনি বেহুশ হইয়াছেন অথবা তাহার রূহ মোবারক মেরাজে গিয়াছেন আবার ফিরিয়া আসিবেন।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে। সেই পবিত্র সন্তার কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, ইয়া রাসূলাল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হউক, আপনি জীবিত ও মৃত উভয় অবস্থায় কতই না পবিত্র। তারপর হযরত আবু বকর (রাঃ) চাদর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ঢাকিয়া দিলেন এবং দ্রতবেগে মসজিদের দিকে গেলেন এবং লোকদের ঘাড় টপকাইয়া টপকাইয়া মিম্বার পর্যন্ত পৌছলেন। হযরত আবু বকর রোঃ)কে আসিতে দেখিয়া হযরত ওমর রোঃ) বসিয়া গেলেন। হযরত আবু বকর রোঃ) মিম্বারের এক পার্বে দাঁড়াইয়া লোকদের ডাকিলেন। ডাক শুনিয়া সকলেই বসিয়া গেলেন এবং নিশ্চুপ হইয়া গেলেন। অতঃপর হযরত আবু বকর রোঃ) যেমন তিনি জানিতেন তেমনভাবে কলেমায়ে শাহাদাত পড়িলেন এবং বলিলেন, আল্লাহর নবী তোমাদের মধ্যে জীবিত থাকা অবস্থায়ই আল্লাহ ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।