Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৬০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) বিরোধ সম্পর্কে হযরত আবু যার রোঃ)এর উক্তি এক ব্যক্তি বর্ণনা করেন যে, আমরা হযরত আবু যার (রাঃ)কে একটি জিনিস দেওয়ার জন্য লইয়া চলিলাম। আমরা তাহার আবাসস্থল রাবাযাহতে পৌছিয়া তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম যে, তিনি সেখানে নাই। আমাদিগকে বলা হইল যে, তিনি (আমীরুল মুমিনীনের নিকট) হজ্জের অনুমতি চাহিয়াছিলেন। তাহাকে অনুমতি দেওয়া হইয়াছিল। (অতএব তিনি হজ্জে গিয়াছেন।) আমরা সেখান হইতে রওয়ানা হইয়া মীনা শহরে তাহার নিকট গেলাম। আমরা তাহার নিকট বসিয়াছিলাম এমন সময় কেহ তাহাকে বলিল, (আমীরুল মুমিনীন) হযরত ওসমান (োঃ) মৌনাতে) চার রাকাত নামায পড়াইয়াছেন। ইহাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইলেন এবং এই ব্যাপারে তিনি অত্যন্ত শক্ত কথা বলিলেন এবং বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত (এই মীনাতে) নামায পড়িয়াছি। তিনি দুই রাকাত পড়াইয়াছিলেন। আমি হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (াঃ)এর সহিত (এখানে) নামায পড়িয়াছি। (তাহারাও দুই রাকাত পড়াইয়াছিলেন।) অতঃপর যখন নামাযের সময় হইল তখন হযরত আবু যার (রাঃ) উঠিয়া চার রাকাত আদায় করিলেন। কিন্তু হযরত ওসমান রোঃ) যেহেতু মক্কায় বিবাহ করিয়াছিলেন এবং সেখানে কিছুদিন অবস্থানের নিয়ত করিয়াছিলেন সেহেতু তিনি মুকীম ছিলেন বিধায় চার রাকাত পড়িয়াছিলেন।) কেহ আরজ করিল, আপনি আমীরুল মুমিনীনের উপর যে বিষয়ে আপত্তি করিলেন, নিজেই তাহা করিলেন? তিনি বলিলেন, আমীরের বিরোধিতা করা ইহা অপেক্ষা অধিক গুরুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদিগকে খোতবা দিয়াছেন এবং বলিয়াছেন, আমার পরে বাদশাহ হইবে, তোমরা তাহাদিগকে অপমান করিও না। কেননা যে ব্যক্তি তাহাদিগকে অপমান করার ইচ্ছা করিল সে ইসলামের রশিকে নিজের গলা হইতে খুলিয়া ফেলিল। এই ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।