Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৫৯ জন্য একটি শেষ সীমাও নির্ধারণ করিয়াছেন যেখান পর্যন্ত উহা পৌছিবে। বর্তমানে ইসলামের মজবুতী ও উন্নতির যূগ। অতিসত্বর ইহাও আপন শেষ সীমায় পৌছিয়া যাইবে। তারপর কেয়ামত পর্যন্ত উহাতে হ্রাস-বৃদ্ধি হইতে থাকিবে। ইহার আলামত এই যে, লোকজন অত্যন্ত অভাবগ্রস্ত হইয়া পড়িবে। এমনকি একজন অভাবগ্রস্ত ব্যক্তি এমন কাহাকেও পাইবে না যে তাহার প্রতি অনুগ্রহ করিবে। আর একজন ধনী নিজের জন্য তাহা যথেষ্ট মনে করিবে না যাহা তাহার নিকট রহিয়াছে। এমনকি এক ব্যক্তি তাহার আপন ভাই ও চাচাতো ভাইয়ের নিকট নিজের অভাবের কথা বলিবে কিন্তু তাহারাও তাহাকে কিছু দিবে না। এমনকি একজন অভাবগ্রস্ত ভিক্ষুক এক জুমআ হইতে দ্বিতীয় জুমআ পর্যন্ত ভিক্ষা করিয়া বেড়াইবে, কিন্তু কেহই তাহার হাতে কিছুই দিবে না। অবস্থা যখন এই পর্যায়ে পৌছিবে তখন জমিনের ভিতর হইতে এমন এক বিকট আওয়াজ বাহির হইবে যে, প্রত্যেক এলাকার লোকজন মনে করিবে যে, এই আওয়াজ তাহাদের এলাকা হইতে বাহির হইয়াছে। অতঃপর যতদিন আল্লাহ তায়ালা চাহিবেন জমিন নিস্তবু থাকিবে। তারপর জমিন তাহার কলিজার টুকরাসমূহ বাহিরে নিক্ষেপ করিয়া দিবে। হযরত ইবনে মাসউদ রোঃ)কে জিজ্ঞাসা করা হইল, হে আবু আবদুর রহমান, জমিনের কলিজার টুকরাগুলি কি জিনিস? তিনি বলিলেন, ব্বর্ণ-বূপার স্ত্তসমূহ। আর সেদিনের পর হইতে কেয়ামত পর্যন্ত স্বর্ণ-রূপার দ্বারা কোন প্রকার উপকার লাভ করা হইবে না। মুজালিদ রেহঃ) ব্যতীত অন্যান্যদের রেওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, আত্মীয়তার সম্পর্কসমূহ ছিন্ন করা হইবে। আর অবস্থা এই পর্যায়ে পৌছিবে যে, ধনীরা শুধু গরীব হইয়া যাওয়ার ভয় করিবে। আর গরীব এমন কাহাকেও পাইবে না, যে তাহার প্রতি অনুগ্রহ করিবে। এক ব্যক্তি যাহার চাচাতো ভাই ধনী হইবে এবং সে তাহার নিকট নিজের অভাবের কথা বলিবে, কিন্তু সেই চাচাতো ভাই তাহাকে কিছুই দিবে না। এই রেওয়ায়াতে উপরোক্ত হাদীসের পরবর্তী অংশ বর্ণিত হয় নাই। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।