৩৫৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত আবু বকর রোঃ)এর খোতবা ইবনে ইসহাক (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আবু বকর সিদ্দীক রোঃ) সকীফায়ে বনু সাঞএদার দিন খোতবা প্রদানকালে বলিয়াছেন, মুসলমানদের মধ্যে একই সময়ে দুই আমীর হওয়া বৈধ নহে। কেননা এরূপ হইলে মুসলমানদের সমস্ত কাজে ও সমস্ত বিষয়ে মতবিরোধ সৃষ্টি হইবে এবং তাহাদের জামাত ছিন্নভিন্ন হইয়া যাইবে, তাহাদের পরস্পরের মধ্যে ঝগড়া সৃষ্টি হইবে। এমতাবস্থায় সুন্নাত ছুটিয়া যাইবে, বিদআত প্রবল হইয়া যাইবে এবং এমন বিরাট আকারে ফেতনা দেখা দিবে যাহা কেহই সমাধা করিতে সক্ষম হইবে না। বিরোধ সম্পর্কে হযরত ওমর রোঃ)এর উক্তি সালেম ইবনে ওবায়েদ রোঃ) হযরত আবু বকর (রোঃ)এর হাতে বাইআতের হাদীস বর্ণনা করিতে যাইয়া বলেন, তখন আনসারদের মধ্য হইতে এক ব্যক্তি বলিলেন, আমাদের (আনসারদের) মধ্য হইতে একজন আমীর হইবে। হযরত ওমর রোঃ) বলিলেন, এক খাপে দুই তলোয়ার? তবে তো উভয়ে কখনই একমত হইতে পারিবে না। “ বিরোধ সম্পর্কে হযরত ইবনে মাসউদ রোঃ)এর সতকঁকিরণ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রোঃ) একবার বয়ান করিতে যাইয়া বলিলেন, হে লোকসকল ! তোমরা আমীরের কথা মান্য করা ও একতাবদ্ধ হইয়া থাকাকে জরুরী মনে করিও । কারণ ইহাই সেই আল্লাহর রশি যাহাকে মজবুত করিয়া ধরিয়া থাকার আল্লাহ তায়ালা নির্দেশ দিয়াছেন। পরস্পর একতাবদ্ধ হইয়া চলার মধ্যে তোমরা যে সকল অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হইবে তাহা এ সকল পছন্দনীয় বিষয় হইতে উত্তম হইবে, যাহা তোমাদের পরস্পর বিরোধিতার মধ্যে হাসিল হইবে। আল্লাহ তায়ালা যত জিনিস সৃষ্টি করিয়াছেন উহার প্রত্যেকটির ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।