Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৫৫ ওয়াসাল্লামের নিকট আনা হইলে তিনি বলিলেন, হে আমার বেটা, তুমি সম্ভবতঃ ঘাবড়াইয়া গিয়াছ। ছেলেটি আরজ করিল, না, ইয়া রাসূলাল্লাহ! ওমায়ের ইবনে আবি ওক্কাস রোঃ)এর কান্নাকাটি করা হযরত সাপ্দ ইবনে আবি ওক্কাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমায়ের ইবনে আবি ওকাস রোঃ)কে ছোট মনে করিয়া বদরের যুদ্ধে যাইতে নিষেধ করিয়া দিলেন। হযরত ওমায়ের (রাঃ) কাঁদিতে আরম্ভ করিলে তাহাকে অনুমতি দান করিলেন। হযরত সাস্দ রোঃ) বলেন, আমি তাহার শরীরের সহিত তলোয়ারের ফিতা বাঁধিয়া দিয়াছি এবং আমি নিজেও বদরের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি অথচ সেই সময় আমার চেহারায় শুধু একটি চুল ছিল, যাহা আমি বার বার হাত দ্বারা ধরিতাম। (কান্য) হযরত ওমায়ের ইবনে আবি ওক্কাস রোঃ)এর শাহাদাত হযরত সাপ্দ (রাঃ) বলেন, আমি আমার ভাই হযরত ওমায়ের ইবনে আবি ওকাস (রাঃ)কে দেখিয়াছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পেশ হওয়ার পূর্বে লুকাইয়া লুকাইয়া চলিতেছিল। আমি বলিলাম, হে আমার ভাই, তোমার কি হইয়াছে? সে বলিতে লাগিল, আমার ভয় হইতেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিতে পাইলে ছোট মনে করিয়া ফেরৎ পাঠাইয়া দিবেন। অথচ আমি আল্লাহর রাস্তায় যাইতে চাই। হয়ত আল্লাহ তায়ালা আমাকে শাহাদাত নসীব করিবেন। সুতরাং যখন তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পেশ করা হইল তখন তিনি তাহাকে ফেরৎ যাইতে বলিলেন। হযরত ওমায়ের রোঃ) কাঁদিতে আরম্ত ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।