৩৫৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, আমি মহিলাদের পক্ষ হইতে আপনার খেদমতে প্রেরিত হইয়াছি, যে কোন মহিলা আমার এখানে আগমনের সংবাদ জানুক চাই না জানুক, প্রত্যেকেই এই আগ্রহ রাখে যে, আমি আপনার খেদমতে হাজির হই। আল্লাহ তায়ালা পুরুষ ও মহিলাদের রব, এবং তাহাদের উভয়ের মাবুদ, আর আপনি পুরুষ মহিলা সকলের জন্য আল্লাহর রাসূল। আল্লাহ তায়ালা পুরুষদের উপর জেহাদ ফরজ করিয়াছেন। যদি তাহারা জেহাদ করিয়া আসে তবে গনীমতের মাল লইয়া আসে, আর যদি তাহারা শহীদ হইয়া যায় তবে আপন রবের নিকট জীবিত থাকিয়া রিযিক লাভ করে। মহিলাদের কোন আমল পুরুষদের এই আমলের সমতুল্য হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, স্বামীর আনুগত্য ও তাহাদের হক স্বীকার করা, কিন্তু তোমাদের মধ্যে অনেক কম মহিলাই এরূপ করিয়া থাকে। তেরগীব) শিশুদের আল্লাহর রাস্তায় বাহির হওয়া ও যুদ্ধ করা হযরত শাদবী রেহঃ) বলেন, ওহুদের যুদ্ধের দিন একজন মহিলা তাহার ছেলেকে তলোয়ার দিল যাহা সে বহন করিতে পারিতেছিল না। এইজন্য উক্ত মহিলা একটি চামড়ার ফিতা দ্বারা সেই তলোয়ার ছেলের বাহুর সহিত মজবুত করিয়া বাঁধিয়া দিল এবং তাহাকে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বলিল, ইয়া রাসুলাল্লাহ! আমার এই ছেলে আপনার পক্ষ হইতে যুদ্ধ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যুদ্ধের ময়দানে) সেই "ছলেকে বলিতেছিলেন, হে আমার বেটা, এইদিকে হামলা কর, হে আমার বেটা এই দিকে হামলা কর। অবশেষে ছেলেটি আহত হইয়া পড়িয়া গেল। তাহাকে উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।