হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৫৩ (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাকে অমুক বাহিনীর সহিত যাওয়ার অনুমতি দান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো যুদ্ধ করার জন্য যাইতে চাহিতেছি না, বরং আমি আহত ও অসুস্থদের চিকিৎসা করিব অথবা তাহাদেরকে পানি পান করাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, যদি আমার এই আশংকা না হইত যে, মহিলাদের যুদ্ধে যাওয়া একটি ভিন্ন সুন্না বা রীতিতে পরিণত হইবে এবং এরূপ বলা হইবে যে, অমুক মহিলাও তো গিয়াছিল (কাজেই আমরা যুদ্ধে যাইব, অথচ সকল মহিলার জন্য যুদ্ধে যাওয়া মুনাসিব নয়) তবে আমি অবশ্যই অনুমতি দান করিতাম। অতএব তুমি ঘরে বসিয়া থাক। (তাবারানী) স্বামীর আনুগত্য ও তাহার হক স্বীকার করা জেহাদ সমতুল্য হযরত ইবনে আব্বাস রোঃ) বলেন, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল যে, আমি মহিলাদের পক্ষ হইতে আপনার খেদমতে প্রতিনিধি হইয়া আসিয়াছি, এই জেহাদ তো পুরুষদের উপর ফরজ করা হইয়াছে, যদি জেহাদ করিলে তাহারা সওয়াব লাভ আর শহীদ হইলে তাহারা তাহাদের সমস্ত পুরুষদের সর্বপ্রকার খেদমত করিয়া থাকি, এই খেদমতের বিনিময়ে আমরা কি পাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যে কোন মহিলার সাক্ষাৎ পাও তাহাকে এই পয়গাম পৌছাইয়া দাও যে, স্বামীর আনুগত্য ও তাহার হক স্বীকার করা জেহাদের সমতুল্য সওয়াব রাখে। কিন্তু তোমাদের মধ্যে অনেক কম মহিলাই এরূপ করিয়া থাকে। তাবারানী হইতে একটি হাদীসের শেষাংশে বর্ণিত আছে যে, একজন ড/$/%.811100119.0010
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।