Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৫২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) জন্য আসিলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি উম্মে সুলাইমকে দেখিয়াছেন কি? তাহার সহিত একটি খঞ্জর রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সুলাইম (রাঃ)কে বলিলেন, হে উম্মে সুলাইম, তুমি খঞ্জর দ্বারা কি করিতে চাও? উল্মে সুলাইম (রাঃ) বলিলেন, কাফেরদের কেহ যদি আমার নিকট আসে তবে আমি তাহাকে খঞ্জর মারিয়া দিব। ইমাম মুসলিম রেহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে, হযরত আনাস (রাঃ) বলেন, হযরত উম্মে সুলাইম রোঃ) একটি খঞ্জর বানাইলেন। হুনাইনের যুদ্ধের দিন উহা তাহার নিকট ছিল। হযরত আবু তালহা (রোঃ) উহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই উম্মে সুলাইমের নিকট খগ্র রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করিলেন, এই খঞ্জর কিসের জন্য? তিনি বলিলেন, আমি ইহা এইজন্য লইয়াছি যে, যদি কোন মুশরিক আমার নিকট আসে তবে উহা তাহার পেটের ভিতর ঢুকাইয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন। (মুসলিম) ইয়ারমূকের যুদ্ধে হযরত আসমা রোঃ)এর হযরত মুহাজির রেহঃ) বর্ণনা করেন যে, হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)এর চাচাতো বোন হযরত আসমা বিনতে ইয়াধীদ ইবনে সাকান (রাঃ) ইয়ারমূকের যুদ্ধের দিন তাঁবুর বাঁশ দ্বারা নয়জন রুমী সৈন্যকে কতল করিয়াছিলেন। মহিলাদের জেহাদে গমন করাকে অপছন্দ করা বনু কোযাআহ গোত্রীয় উরাহ খান্দানের হযরত উম্মে কাবশাহ ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।